সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
পর্যটন

বান্দরবানে পর্যটকদের জন্য সুখবর, খুলে দেওয়া হচ্ছে কেওক্রাডং

বান্দরবান প্রতিনিধি
বান্দরবান প্রতিনিধি

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়চূড়ায় পর্যটকদের জন্য দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে প্রশাসন।

আগামী ১ অক্টোবর থেকে আবারও পর্যটকেরা এই জনপ্রিয় গন্তব্যে ভ্রমণ করতে পারবেন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শামীম আরা নিনি।

তিনি জানান, দুর্গাপূজার ছুটিকে সামনে রেখে পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পর্যটকদের বিদ্যমান নিয়মকানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

জানা গেছে, বান্দরবানের আইনশৃঙ্খলা কমিটির একাধিক বৈঠকে কেওক্রাডংসহ অন্যান্য পর্যটনকেন্দ্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে আলোচনা হচ্ছিল। এর মধ্যে রেমাক্রী ও নাফাখুম এলাকাও রয়েছে, যেখানে এখনো নিষেধাজ্ঞা বহাল আছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে সেসব এলাকাও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

জেলা আবাসিক হোটেল-মালিক সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বলেন, “এর আগে গত ৬ জুন বগালেক, তিন্দু ও তুমাতুঙ্গিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর থেকেই পর্যটকদের আগমন বাড়ছে। কেওক্রাডং খুলে দিলে পর্যটন শিল্প আরও চাঙ্গা হবে।”

উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর থেকে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার তৎপরতা বেড়ে যাওয়ায় যৌথ বাহিনী অভিযান শুরু করলে নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এরপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রোয়াংছড়ির দেবতাখুম পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়।

২৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
পর্যটন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন