সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

ঝিনাইদহে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় একটি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহের সময় বাঁধার পাশাপাশি তিন সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শৈলকুপা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

এ কর্মসূচিতে শৈলকুপা প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখাসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে। ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব শেখ ইমন সঞ্চালনায় বক্তব্য রাখেন সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু, খবরের কাগজের আলমগীর অরণ্য, ডেইলি ইন্ডাস্ট্রির শিহাব মল্লিক ও বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ শাখার সভাপতি স্বপন মাহমুদসহ অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত কাজের ক্ষেত্রে বাধা দেয়া এবং লাঞ্ছিত করার ঘটনা নিন্দনীয় ও গ্রহণযোগ্য নয়। তারা আরও জানান, সাংবাদিকরা যেকোনো প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহের অধিকার রাখে। কিন্তু বহিরাগত আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেনের লাঞ্ছিতের ঘটনা পেশাদার সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। তাই তাঁরা ওই ব্যক্তির দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।


শৈলকুপার ১৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে পরিচ্ছন্নতার নামে টাকা আদায় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ওই বিদ্যালয়ে সংবাদ সংগ্রহে যান বাংলাদেশ পোস্টের রোভিং করেসপন্ডেন্ট দেলোয়ার কবীর, বাংলাদেশের খবরের ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম বুরহান উদ্দীন ও ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি সুজন বিপ্লব।

তারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহারের বক্তব্য নেওয়ার পর বের হওয়ার সময় পৌর আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন এসে তাঁদের মারধরের হুমকি দেন এবং তাদের সংবাদ সংগ্রহের উদ্দেশ্য নিয়ে জিজ্ঞাসা করেন। পরে তিনি বিভিন্ন অশালীন ভাষায় কটূক্তি ও লাঞ্ছিত করেন।

এই ঘটনায় সাংবাদিক দেলোয়ার কবীর শৈলকুপা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সমাবেশে বক্তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন