সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোমরা ও বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৫:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আজ (শনিবার) থেকে টানা সাতদিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

তবে এই সময়েও পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের ঘোজাডাঙ্গা আমদানি-রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা এই সময় নির্ধারিত সময় অনুযায়ী যাতায়াত করতে পারবেন।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা তোহিদুজ্জামান জানান, দুর্গাপূজার সরকারি ছুটির অংশ হিসেবে বন্দরের কার্যক্রম ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ৪ অক্টোবর (শনিবার) থেকে পুনরায় যথারীতি আমদানি-রপ্তানি চালু হবে।

উল্লেখ্য, প্রতিদিন শতাধিক ট্রাক ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে। সপ্তাহব্যাপী এই ছুটির ফলে সাময়িকভাবে সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে আটদিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি ২ বর্ডার লোকাল ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি সিএন্ডএফ অ্যাসোসিয়েশন এবং ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আটদিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ সময়ে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে, ফলে যাত্রী পারাপারে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগামী ৫ অক্টোবর (রোববার) থেকে পুনরায় চালু হবে দেশের একমাত্র চতুর্দেশীয় এই স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম।

২৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন