সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসে নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
"আমাদের নদীগুলো, আমাদের ভবিষ্যৎ"—এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নদীকৃত্য দিবস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে জেলা নাগরিক কমিটি ও বিভিন্ন বেসরকারি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

সভায় বক্তারা অভিযোগ করেন, জেলার নদী-খালগুলোর নাব্যতা হ্রাসের পেছনে রয়েছে অবৈধ দখল ও অপরিকল্পিত খনন। এ ছাড়া জলাবদ্ধতা, লবণাক্ততা ও দূষণের ফলে কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবনে পড়ছে গুরুতর প্রভাব।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ কর্মী মাধব চন্দ্র দত্ত। বক্তব্য দেন অ্যাড. আজাদ হোসেন বেলাল, অ্যাড. আবুল কালাম আজাদ, প্রফেসর মোজাম্মেল হোসেন, প্রফেসর পবিত্র মোহন দাস, সাংবাদিক মমতাজ আহমেদ বাপ্পী, আসাদুজ্জামান, জ্যোৎস্না দত্ত, আবু জাফর সিদ্দিকীসহ অনেকেই। ধারণাপত্র পাঠ করেন লুইস রানা গাইন।

বক্তারা বলেন, নদী ও পানি সংরক্ষণে দেশে বহু আইন ও নীতিমালা থাকলেও তার বাস্তবায়ন নেই। প্রশাসন, জনপ্রতিনিধি ও প্রভাবশালী গোষ্ঠীর উদাসীনতায় নদী রক্ষা কার্যক্রম কার্যকর হচ্ছে না। তারা বলেন, নদী রক্ষায় প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, রাজনৈতিক অঙ্গীকার ও স্থানীয় জনগণের সক্রিয় সম্পৃক্ততা।

সভায় আরও যেসব প্রস্তাবনা আসে:

নদী, খাল ও জলাশয় সুরক্ষায় স্থানীয় পর্যায়ে ‘প্রেশার গ্রুপ’ গঠন
আইন বাস্তবায়নে প্রশাসন ও রাজনীতিকদের জবাবদিহিতা নিশ্চিত
আন্তঃসীমান্ত নদীগুলোর বিষয়ে রাজনৈতিক অঙ্গীকার
সরকারি প্রকল্পে জনগণের মতামত গ্রহণ এবং স্বচ্ছতা বজায় রাখা
গবেষণা, গণমাধ্যম ও সাংস্কৃতিক উদ্যোগে জনমত গঠন
বক্তারা বলেন, নদী শুধু পানি বহনের মাধ্যম নয়, এটি দেশের অর্থনীতি, কৃষি ও সংস্কৃতির চালিকাশক্তি। তাই এর সুরক্ষা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

২৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন