সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশখুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
জামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

ঢাকায় যানজট কমাতে ৭০টি মোড়ে পরিবর্তনের সিদ্ধান্ত ডিএমপির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যানজটের নগরী হিসেবে পরিচিত ঢাকা মহানগরীতে দীর্ঘদিনের যানজট কমাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ ৭০টি মোড় ও ইন্টারসেকশনে ইউটার্ন স্থাপনসহ বিভিন্ন পরিবর্তনের ফলে যান চলাচলে উল্লেখযোগ্য স্বস্তি এসেছে।

২০০৬ সালে ঢাকার রাস্তায় যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার। তবে দীর্ঘ সময় যানজট ও সড়ক জুড়ে গাড়ির জমাট বাঁধার কারণে ২০২৪ সালে তা মাত্র ৫ কিলোমিটারে দাঁড়ায়। কিন্তু চলতি বছরের বিভিন্ন মোড়ে পরিবর্তন আনার মাধ্যমে গতি আবার বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ১০ কিলোমিটারে পৌঁছেছে।

ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার জানান, ‘রাজধানীর ৭০টি ইন্টারসেকশনে মোডিফিকেশন করে যানজট কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন মোড়ে ইউটার্নের মাধ্যমে গাড়ির প্রবাহ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে গাড়ির গতি বাড়ার পাশাপাশি যানজটও কমেছে।’

আড়ং মোড় থেকে শুরু করে ধানমন্ডি ২৭ নম্বর সিগন্যাল, কারওয়ান বাজার, শাহবাগ, নিউমার্কেট ও ফার্মগেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট কমাতে রাস্তার কিছু অংশ বন্ধ করে ইউটার্নের সুবিধা চালু করা হয়েছে। এতে একাধিক মোড়ে সিগন্যালের অপেক্ষা কমেছে, গাড়ির চলাচল মসৃণ হয়েছে।

মৌমিতা পরিবহনের বাসচালকের সহকারী সবুজ হোসেন বলেন, ‘আগে আড়ং মোড়ে ঘণ্টার পর ঘণ্টা সিগন্যালের কারণে গাড়ি আটকে থাকতো। এখন সংসদের সামনে ইউটার্নের সুবিধা পাওয়ায় গাড়ি থেমে থাকতে হয় না।’

মোটরসাইকেল চালক মহিদুল ইসলাম জানান, ‘আগের তুলনায় যানজট অনেক কমেছে। এখন সিগন্যাল এলে পুরো সময় থেমে থাকতে হয় না, গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলে।’

ডিএমপি’র নতুন ডিজিটাল ট্রাফিক লাইট প্রকল্প ও সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিজিটাল মামলা ব্যবস্থা চালু করা হয়েছে, যা যান চলাচলকে আরও সহজতর করছে।

সরওয়ার আরও জানান, ‘আমরা ভিডিও ধারণ ও ডিজিটাল মামলার সংখ্যা বৃদ্ধি করছি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আরও উন্নয়ন করতে কাজ করে যাচ্ছি।’

ঢাকা মহানগরীর এই নতুন উদ্যোগগুলো থেকে সাধারণ মানুষ যে কিছুটা স্বস্তি পেয়েছে তা স্পষ্ট। তবে যানজট থেকে সম্পূর্ণ মুক্তির জন্য আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

৩৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন