সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশরংপুরে নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিআরটিএ’র অনুদান
নড়াইলে সড়ক দুর্ঘটনায় ডেলিভারিম্যান নিহত
পাবনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
পাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর: মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন প্যানেলের

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নানা ঘটনার প্রেক্ষিতে উত্তেজনা ও অস্থির পরিস্থিতির মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন এক দফা পেছালো।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন নতুন তারিখ ঘোষণা করে—ভোটগ্রহণ হবে আগামী ১৬ অক্টোবর।

এদিন সকাল থেকেই নির্বাচন পেছানোর দাবিতে একাধিক প্যানেলের প্রার্থীরা আন্দোলনে যুক্ত হন। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ছাত্রদল, বামপন্থি সংগঠনসহ পাঁচটি প্যানেল নির্বাচনের তারিখ পেছানোর দাবি জানায়। অন্যদিকে, ইসলামী ছাত্রশিবির দাবি তোলে পূর্বঘোষিত সময়, অর্থাৎ ২৫ সেপ্টেম্বরেই নির্বাচন আয়োজনের।

নির্বাচন পেছানোর সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে বেশ কয়েকটি প্যানেল। ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী তাসিন খান, যিনি রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী, বলেন, “২৫ সেপ্টেম্বর একটি অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব ছিল না। বিশেষ করে ‘পোষ্য কোটা’ সমস্যার সমাধান না হলে নির্বাচন ঘিরে সংকট থেকেই যেত।”

গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ প্যানেলের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল বলেন, “ছাত্রদের দাবির মুখে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে। তবে তারিখ বারবার পরিবর্তনে শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা তৈরি হচ্ছে।”

ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী অভিযোগ করেন, “শিক্ষক ও কর্মচারীদের ‘অন্যায্য’ দাবিকে ঘিরে তৈরি হওয়া অচলাবস্থার সুযোগ নিয়েছে জামায়াত-শিবিরপন্থি একটি মহল। তারা চেয়েছিল স্বতন্ত্র প্রার্থীরা যেন প্রচার চালাতে না পারে।”

আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার বলেন, “নির্বাচন শিক্ষার্থীদের। তাদের মতামত অনুযায়ীই তারিখ পেছানো হয়েছে। আশা করছি, এবার একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।”

নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে ইসলামী ছাত্রশিবির। তাদের দাবি, এটি একটি রাজনৈতিক চক্রান্তের অংশ, যার মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা চলছে।

‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “বিএনপিপন্থি শিক্ষকরা ‘পোষ্য কোটা’ ইস্যু সামনে এনে নির্বাচনী পরিবেশ নষ্ট করেছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, তারা নির্বাচন চায় না।”

একই প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী জাহিদ হাসান জোহা বলেন, “নির্বাচন পেছানোর মাধ্যমে একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”

রাত সাড়ে ৯টায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবির তাদের অবস্থান তুলে ধরে এবং পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।

২৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন