সর্বশেষ

জাতীয়দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
আজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বান্দরবানে ইজিবাইক চালক হত্যায় যুবক গ্রেপ্তার

 মো.আরিফ, বান্দরবান
 মো.আরিফ, বান্দরবান

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের রোয়াংছড়িতে ইজিবাইক চালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) হত্যাকাণ্ডের ঘটনায় রাজন্ত তঞ্চঙ্গ্যা (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন্ত হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছেন বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম।

পুলিশ জানায়, নিহত অমন্ত সেন তঞ্চঙ্গ্যার কাছ থেকে রাজন্ত তঞ্চঙ্গ্যা ৩৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সম্প্রতি পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। গত ১৫ সেপ্টেম্বর রাতে দু’জনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রাজন্ত বাঁশ ও গাছের লাঠি দিয়ে পিটিয়ে অমন্তকে হত্যা করেন। পরে লাশ তারাছা খালের পানিতে ভাসিয়ে দেন।

পরদিন, ১৬ সেপ্টেম্বর সাঙ্গু নদী থেকে অমন্ত সেন তঞ্চঙ্গ্যার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে রাজন্ত তঞ্চঙ্গ্যাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।

এ ঘটনায় রোয়াংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন