সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

ঝিনাইদহে ন্যায্যমূল্যের দাবিতে জমির মালিকদের মানববন্ধন

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীরা। ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত জমির মালিক আলহাজ শহিদুল ইসলাম, বদরুজ্জামান, ডা. জহুরুল ইসলাম ও আনোয়ার হোসেনসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, ক্ষতিপূরণ হিসেবে ২০২২ সালের মৌজা মূল্য বিবেচনায় নেওয়া হচ্ছে, যা বর্তমান বাজারমূল্যের তুলনায় অনেক কম। তারা জানান, যে জমির বর্তমান মূল্য ১০ লাখ টাকা, সেটির জন্য দেওয়া হচ্ছে মাত্র ২ লাখ টাকা। এছাড়াও অনেক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলেও দেওয়া হচ্ছে কেবল আংশিক ক্ষতিপূরণ।

মানববন্ধন শেষে এক ঘণ্টার জন্য ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করা হয়। এতে ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাগামী সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে কর্তৃপক্ষকে ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়ে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। তবে, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন তারা।

৪০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন