সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

রমজানের আগেই নির্বাচন, পরে ড. ইউনূস ফিরে যাবেন পূর্বের কাজে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি জানান, রমজান শুরুর আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন শেষে তিনি তার পূর্বের কাজে ফিরে যাবেন।

মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে আলোচনায় এসব কথা বলেন ড. ইউনূস। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আলোচনায় ড. ইউনূস বলেন, “অন্তর্বর্তী সরকার সময়মতো এবং সর্বজনগ্রাহ্য একটি নির্বাচন আয়োজনে অঙ্গীকারবদ্ধ। আমাদের লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।”

আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। আপনি যখন দায়িত্ব নেন, তখন দেশের অর্থনীতি বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল। আপনার নেতৃত্বেই দেশ ঘুরে দাঁড়াচ্ছে।”

তিনি আরও বলেন, “অল্প সময়ে আপনি অনেক কিছু অর্জন করেছেন। আপনার সময়োপযোগী নেতৃত্বই বাংলাদেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নিচ্ছে।”

ড. ইউনূস জানান, তার সরকার ইতোমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব ব্যবস্থা জোরদারের কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, “আমরা একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছি। এমনও ঘটনা ঘটেছে যেখানে কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়ে গেছে।”

আইএমএফ প্রধান বাংলাদেশের ব্যাংকিং খাতে কাঠামোগত সংস্কার এবং অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, “এটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়। সাহসী সিদ্ধান্ত ও সংস্কার ছাড়া সামনে এগোনো সম্ভব নয়।”

আলোচনায় আঞ্চলিক বিষয়ও উঠে আসে। ড. ইউনূস নেপালে চলমান যুব আন্দোলন এবং বাংলাদেশের আসিয়ানে (ASEAN) অন্তর্ভুক্তির আকাঙ্ক্ষার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, ঢাকায় নতুন বন্দর ও টার্মিনাল নির্মাণসহ বড় ধরনের অবকাঠামো প্রকল্পের কাজ দ্রুত অগ্রসর হচ্ছে।

আলোচনায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন