সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
বিনোদন

মাতৃত্বের পথে ক্যাটরিনা, অক্টোবরেই আসছে খুদে কৌশল!

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল কি শিগগিরই বাবা-মা হতে চলেছেন? একাধিক সূত্র বলছে, ক্যাটরিনা কাইফ এখন অন্তঃসত্ত্বা, আর তাদের প্রথম সন্তানের আগমন ঘটবে আগামী অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতেই।

যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে তারকাদম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।

গত জুলাই মাসে আলিবাগে ছুটি কাটাতে যাওয়ার পথে ক্যাটরিনা-ভিকির একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে ক্যাটরিনাকে দেখা যায় সাদা ঢিলেঢালা কো-অর্ড সেটে, মুখে মাস্ক, এবং চুল বাঁধা টাইট পনিটেলে। মেকআপবিহীন মুখে ছিলেন তিনি, আর বোটে ওঠার সময় ধীর গতিতে সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায় অভিনেত্রীকে। পুরো সময়টা স্ত্রীকে আগলে রাখেন ভিকি কৌশল। তখন থেকেই গুঞ্জন ছড়ায়, মা হতে চলেছেন ক্যাটরিনা।

এই জল্পনাই সম্প্রতি আরও জোরালো হয়েছে কৌশল পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের মন্তব্যে। ওই সূত্র দাবি করেছে, ভিকি-ক্যাটরিনা এখন প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। বলিউডের আরও কিছু ঘনিষ্ঠমহল জানাচ্ছে, মা হওয়ার পর দীর্ঘ সময়ের জন্য কাজ থেকে বিরতি নেবেন ক্যাটরিনা। মাতৃত্বকালীন সময়টাকে তিনি পূর্ণমাত্রায় উপভোগ করতে চান বলেও শোনা যাচ্ছে।

গত এক মাস ধরেই ক্যাটরিনাকে দেখা যাচ্ছে না কোনও অনুষ্ঠানে বা ফিল্ম প্রোমোশনে। মহাকুম্ভে শাশুড়ির সঙ্গে পুণ্যস্নানের পর থেকেই যেন লাইমলাইট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। ফলে তার অনুপস্থিতি নিয়েও বলিপাড়ায় শুরু হয়েছে নানান আলোচনা।

বিয়ের আগেও নিজেদের সম্পর্ক নিয়ে যথেষ্ট গোপনীয়তা বজায় রেখেছিলেন ভিকি-ক্যাটরিনা। এবারও হয়তো ঠিক সেই কৌশলেই এগোচ্ছেন তারা। তবে ক্যামেরার চোখকে ফাঁকি দেওয়া যে সহজ নয়, তা বারবার প্রমাণিত হয়েছে।

যদি এই খবর সত্যি হয়, তবে এবারের বড়দিনটা ‘খুদে কৌশল’-এর আগমনের মধ্য দিয়েই উদযাপন করবেন এই তারকা দম্পতি। রণবীর-দীপিকা, রণবীর-আলিয়ার পর এবার নতুন তারকা দম্পতি হিসেবে ভিকি-ক্যাটরিনার পরিবারেও আসতে চলেছে খুশির নতুন অতিথি।

অনুরাগীদের প্রত্যাশা—এবার আর কোনও গুঞ্জন নয়, সত্যিই যেন মা হচ্ছেন ক্যাটরিনা। এবং তারকা দম্পতির জীবনে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন