সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

শ্যামনগরে ইউএনও'র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুনের হঠাৎ বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে উপজেলার সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা “ইউএনও’র বদলি, মানি না মানবো না”, “আর কোন দাবি নাই, রনী খাতুনকে ফেরত চাই” ও “শ্যামনগরের মানুষের দাবি, মানতে হবে, মানতে হবে”—এমন নানা স্লোগানে মুখরিত করে তোলেন অনুষ্ঠানস্থল।

মানববন্ধনটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক হাফিজুর রহমান হাফিজ এবং সভাপতিত্ব করেন শ্যামনগর মুন্সিগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ বিধুশ্রবা কুমার মন্ডল তপন। এতে বক্তব্য রাখেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনির, ভূরলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন আলী, শিক্ষক আব্দুল ওহাব, যুবনেতা আল আমিন, ও মাদ্রাসা মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ।

বক্তারা বলেন, ইউএনও রনী খাতুন তার সততা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্বল্প সময়েই জনগণের আস্থা অর্জন করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও নারী উন্নয়নে তার অবদান এলাকাবাসীর কাছে প্রশংসিত। মাত্র ১০ মাসে তার হঠাৎ বদলির আদেশ জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরও জানান, এই সিদ্ধান্ত বাতিল না হলে এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম ব্যাহত হতে পারে। মানববন্ধন শেষে ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

৩০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন