সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

স্বাস্থ্য খাতের দুর্নীতির মূলহোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বাস্থ্য খাতের নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মিঠুকে গুলশানের একটি ফ্ল্যাটে অবস্থানকালীন গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, “স্বাস্থ্য খাতের প্রকল্পে দুর্নীতির একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।”

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মোতাজ্জেরুল ইসলামের বিরুদ্ধে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করে। দুদকের অনুসন্ধান অনুযায়ী, ‘লেক্সিকোন মার্চেন্ডাইস’ ও ‘টেকনোক্রেট’ নামে দুটি প্রতিষ্ঠানের মালিক মিঠু বিভিন্ন প্রকল্পে সিন্ডিকেট করে অনিয়ম ও অর্থ আত্মসাতে জড়িত ছিলেন।

দুদক জানায়, তিনি ১৮ কোটি ৪০ লাখ টাকার বেশি স্থাবর সম্পদ (জমি, ফ্ল্যাট, বাড়ি) এবং ৫৭ কোটি ৪৪ লাখ টাকার অস্থাবর সম্পদ (শেয়ার, গাড়ি, স্বর্ণালংকার, আসবাবপত্র, ইলেকট্রনিকস সামগ্রী) অর্জন করেছেন। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকার বেশি।

এছাড়া, অনুসন্ধানে আরও জানা গেছে—মিঠুর পরিবারের ব্যয়ের পরিমাণ ছিল ৭১ কোটি ৪৫ লাখ টাকারও বেশি। অর্থাৎ তার সম্পদ ও ব্যয়ের সম্মিলিত হিসাব প্রায় ১৪৭ কোটি টাকারও বেশি।

তবে তার বৈধ আয় হিসেবে দুদক পেয়েছে মাত্র ৭১ কোটি ৪৯ লাখ টাকা, যা তার সম্পদ ও ব্যয়ের তুলনায় অত্যন্ত অপ্রতুল বলে উল্লেখ করা হয়েছে।

ডিবির এক কর্মকর্তা জানান, “দীর্ঘদিন ধরেই মিঠু স্বাস্থ্য খাতে দুর্নীতির অন্যতম প্রধান মুখ হিসেবে নজরদারিতে ছিলেন। অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।”

এ ঘটনায় নতুন করে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও প্রভাবশালী সিন্ডিকেটের বিষয়টি আবারও সামনে চলে এসেছে।

৩২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন