সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

পাবনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার আটঘরিয়া উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটঘরিয়া বাজার ও দেবোত্তর বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। আটঘরিয়া বাজারের আমজাদ ফল ভান্ডার ও শফিকুল ফল ভান্ডার-কে সিগারেটের অতিরিক্ত মূল্য রাখার অপরাধে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। সততা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও শেফা কেয়ার ডায়াগনস্টিক সেন্টার-কে সেবা মূল্য তালিকায় অসঙ্গতির কারণে যথাক্রমে ৩ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া দেবোত্তর বাজারের রুনা হোটেল-কে ক্ষতিকর লবণ ব্যবহার করে খাবার প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রির অভিযোগে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরাফাত স্টোর-কে ক্ষতিকর খাদ্যদ্রব্য বিক্রির জন্য ২ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে সহযোগিতা করেন আটঘরিয়া থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

২৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন