সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমার অভিযোগ, জামায়াতকে দায়ী করলেন জোনায়েদ সাকি
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
বিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি
রাজশাহীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নজরদারি জোরদার
সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
রাজনীতি

৬ বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে ব্যাপক সাড়া ফেলেছে শিক্ষার্থীদের মাঝে।

অনেকেই জীবনের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট প্রদান শেষে অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশিকুল ইসলাম বলেন, ‘সারারাত ঘুমাইনি। ভোরে হল থেকে বের হয়ে রুমমেটদের সঙ্গে লাইনে দাঁড়িয়েছি। জীবনের প্রথম ভোট, আলাদা রোমাঞ্চ ছিল।’

নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘদিন পর ফিরে এসেছে উৎসবের আমেজ। শিক্ষার্থীরা বিভিন্ন হলে ও কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট দেয়ার ছবি পোস্ট করে তাদের আনন্দ প্রকাশ করছেন।

এক শিক্ষার্থী তানজিলা তাসনিম ফেসবুকে আঙুলে ভোটের চিহ্নের ছবি দিয়ে লেখেন, ‘যৌবনের প্রথম ভোট।’

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় নির্বাচনহীনতার পর এই ডাকসু নির্বাচন রাজনৈতিক অঙ্গনে নতুন আবহ তৈরি করেছে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডাকসু নির্বাচনকে অনেকে গণতন্ত্র চর্চার নতুন সূচনা হিসেবে দেখছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং বার্ড কলেজ (যুক্তরাষ্ট্র)-এর ফ্যাকাল্টি ফাহমিদুল হক বলেন, ‘এটাকে গণঅভ্যুত্থানের প্রাপ্তি বলা যায়। ২০১৯ সালের নির্বাচনে অনিয়ম ও রুদ্ধ পরিবেশ ছিল। এবারে সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে। ডাকসু-জাকসু-রাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের পূর্বরাগ বলা যেতে পারে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলী আর রাজী বলেন, ‘এই দেশের মানুষ বহুদিন স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি। ডাকসু শিক্ষার্থীদের সেই সুযোগ দিয়েছে। এটা বাংলাদেশের মানুষের জন্য যেন অক্সিজেন।’

তবে তিনি সতর্ক করেন, ‘এই নির্বাচন দিয়ে দেশ সত্যিই নির্বাচনের ট্রেনে উঠেছে কি না, বলা কঠিন। ট্রেন চলতে হলে ট্র্যাক, সিগন্যাল ও জ্বালানি লাগে। যাত্রীদেরও সচেতন থাকতে হবে।’

ডাকসু নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। লেখক ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে লেখেন, ‘ডাকসুর মাধ্যমে ইলেকশনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ।’ তিনি আরও বলেন, ‘এরপর জাতীয় নির্বাচনের ট্রেন আসবে। সবাইকে নির্বাচন মোবারক।’

বিশ্লেষকরা বলছেন, ডাকসু নির্বাচন শুধু একটি ছাত্র সংসদ নির্বাচন নয়, বরং এটি হতে পারে একটি বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা। দীর্ঘ সময় পর শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, উচ্ছ্বাস এবং স্বাধীন মতপ্রকাশের সুযোগ—সবকিছু মিলিয়ে এই নির্বাচন ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন