সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশজামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

বান্দরবানে ‘ক্ষুদে বিজ্ঞানী’দের মেলা, উদ্ভাবনী চিন্তায় মুগ্ধ দর্শনার্থীরা

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
"কৌতূহল থেকে উদ্ভাবন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী।

রবিবার সকাল থেকে শুরু হওয়া এই বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, দক্ষতা ও বিজ্ঞানমনস্কতা তুলে ধরে ১৩৯টি প্রকল্প উপস্থাপন করে। এতে অংশ নেয় মোট ৬৯০ জন শিক্ষার্থী, শুধু আয়োজক প্রতিষ্ঠানই নয়, জেলার আরও ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানও অংশগ্রহণ করে মেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস মোশফেকা মোজাম্মেল সিথি।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই আয়োজনের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানভিত্তিক মনোভাব তৈরি এবং তাদের সুপ্ত প্রতিভা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানো। ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির পথে এগিয়ে নিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ।”

অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া বলেন, “আমরা চাই বিজ্ঞান শিক্ষাকে যুগোপযোগী ও বাস্তবমুখী করে তুলতে। আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনের প্রযুক্তিনির্ভর বাংলাদেশের নেতৃত্ব দেবে।”

বিজ্ঞান মেলায় উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ব্যবস্থা, শক্তি সাশ্রয়ের প্রযুক্তি, বর্জ্য পুনর্ব্যবহার (রিসাইক্লিং), গ্যাস লিকেজ শনাক্তকরণ সিস্টেম এবং স্বয়ংক্রিয় অগ্নিনিয়ন্ত্রণ প্রযুক্তি।


দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে রোবটিক্স ও এআই প্রকল্পগুলো। এছাড়া প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘ক্ষুদে বিজ্ঞানী কর্নার’ ছিল একটি বিশেষ সংযোজন, যেখানে শিশুদের সরল ও সৃজনশীল উপস্থাপনায় ফুটে উঠে বিজ্ঞানের প্রাথমিক ধারা।

মেলা শেষে বিচারকদের রায়ে সেরা প্রকল্পগুলোকে পুরস্কৃত করা হয়। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

৩১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন