সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালার আয়োজন করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাছরীন। এছাড়াও বক্তব্য রাখেন এসডিএফ-এর জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান, জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. অনুদীপা রানী, আইটি অ্যান্ড এসআইএস কর্মকর্তা মো. সাদ আহম্মেদ এবং ক্লাস্টার অফিসার বাণী বৈরাগী।

কর্মশালায় স্বাস্থ্যসেবা সহজলভ্য করে গর্ভকালীন মাতৃমৃত্যু হ্রাস, অপুষ্টিজনিত শিশু মৃত্যুর হার কমানো এবং সংক্রামক রোগ প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

এসডিএফ-এর পক্ষ থেকে উপস্থাপিত বিভিন্ন প্রেজেন্টেশনে খাদ্য ও পুষ্টির গুরুত্ব, কিশোর-কিশোরীদের পুষ্টি সচেতনতা, ইপিআই কর্মসূচির কার্যকারিতা, স্বাস্থ্যসম্মত হাত ধোয়ার অভ্যাস এবং বসতভিটায় পুষ্টিবাগান স্থাপনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

সরকারি স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের পাশাপাশি এসডিএফ-এর মাঠপর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত বাস্তব জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে কর্মশালাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া সচেতনতার পাশাপাশি এসব বিষয়ে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য অংশগ্রহণকারীদের প্রশিক্ষণও প্রদান করা হয়।

৩৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন