সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

চট্টগ্রামে শোভাযাত্রায় গরমে ১ জনের মৃত্যু, গুরুতর অসুস্থ ২

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুস চলাকালে গরমে অসুস্থ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া ভিড়ের চাপে আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরীর মুরাদপুর মোড়ে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরে আলম আশিক জানান, শোভাযাত্রা চলাকালীন অতিরিক্ত গরমে একজন ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানা গেছে।

এ ঘটনায় ভিড়ের চাপে আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে মো. মাহফুজ (৩৫) নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকার বাসিন্দা। তাকে চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি; তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে প্রতি বছরের মতো এবারও বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে আয়োজিত এই জুলুসে নগরীর বিভিন্ন এলাকা ও উপজেলা থেকে হাজারো মানুষ অংশ নেন।

এ বছর ছিল চট্টগ্রামে আয়োজিত জশনে জুলুসের ৫৪তম আয়োজন। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে শনিবার সকালে ষোলশহরের আলমগীর খানকা-এ-কাদেরিয়া-সৈয়দিয়া তৈয়্যবিয়া থেকে শোভাযাত্রা শুরু হয়।

পথিমধ্যে শোভাযাত্রাটি বিবিরহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট হয়ে জিইসি মোড় পর্যন্ত গিয়ে পরে পুনরায় দুই নম্বর গেইট হয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়।

শেষে মাদ্রাসার মাঠে মিলাদ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

তবে অন্যান্য বছরের তুলনায় এবার শোভাযাত্রার রুট ছিল সীমিত। পূর্বে নগরীর বিস্তীর্ণ এলাকা জুড়ে জুলুস চললেও এবার তা নির্ধারিত রাস্তায় সীমাবদ্ধ রাখা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।

২৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন