সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
ধর্ম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী : বিশ্বনবীর জন্ম ও ওফাত দিবস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৩:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা দিনটিকে সর্বশ্রদ্ধায় পালন করছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাত দিবস হিসেবে।

প্রায় দেড় হাজার বছর আগে আরবের মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মানবতার পথপ্রদর্শক হজরত মুহাম্মদ (সা.)। দিনটি ছিল ১২ রবিউল আউয়াল। একই দিনে, ৬৩২ খ্রিষ্টাব্দে, ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

ইসলামের ইতিহাস অনুযায়ী, নবী (সা.)-এর জন্মের সময় গোটা আরবজুড়ে অন্ধকার যুগ বা ‘আইয়ামে জাহেলিয়াত’ বিরাজ করছিল। সামাজিক, নৈতিক ও ধর্মীয় অবক্ষয়ের সময় তিনি জন্ম নিয়ে মানবজাতির কল্যাণে আলোর দিশা নিয়ে আসেন।

অল্প বয়স থেকেই তিনি ধ্যান ও চিন্তায় মগ্ন থাকতেন এবং হেরা গুহায় আত্মনিয়োগ করতেন। মাত্র ২৫ বছর বয়সে তিনি বিবি খাদিজার (রা.) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ৪০ বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে নব্যুয়তের মহান দায়িত্ব লাভ করেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে জাতিকে ভ্রাতৃত্ব, সহনশীলতা ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে নানা কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও বিশ্বনবীর জীবন ও শিক্ষার ওপর আলোচনা সভা।

২৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন