সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বান্দরবানে প্রান্তিক তরুণদের কণ্ঠে স্বাস্থ্য অধিকারের কথা

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখে থাকা পাহাড়ি জেলা বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় তরুণদের প্রবেশাধিকারের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত হলো দিনব্যাপী একটি বিভাগীয় যুব কর্মশালা।

বুধবার বান্দরবান শহরে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন পাহাড়ি ও প্রান্তিক জনগোষ্ঠীর ৩০ জন তরুণ প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় তরুণরা জানান, ঘন ঘন ভূমিধস, পাহাড়ি বন্যা, খরা ও অব্যবহৃত যোগাযোগব্যবস্থার মতো জলবায়ুজনিত সংকটে তারা দীর্ঘদিন ধরেই ভুগছেন। এর প্রভাব কেবল জীবিকায় নয়, মৌলিক স্বাস্থ্যসেবায় বিশেষ করে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায়ও প্রবেশাধিকারে বড় বাধা সৃষ্টি করছে। তারা অভিযোগ করেন, দুর্গম এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের অভাব, পরিবহনের সীমাবদ্ধতা, দারিদ্র্য এবং সচেতনতার ঘাটতির কারণে জরুরি স্বাস্থ্যসেবা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।

সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডার-এর অর্থায়নে এবং ইউএনএফপিএ বাংলাদেশের কারিগরি সহায়তায় কর্মশালাটি আয়োজন করে সিরাক-বাংলাদেশ। কর্মশালার মূল লক্ষ্য ছিল জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা এবং এসব অভিজ্ঞতার ভিত্তিতে স্বাস্থ্যনীতিতে অন্তর্ভুক্তিমূলক সুপারিশ প্রণয়ন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন সিরাক-বাংলাদেশের উপপরিচালক (প্রোগ্রাম) সেলিম মিয়া। কর্মশালার উদ্দেশ্য ও কাঠামো তুলে ধরেন ডা. রোখসানা ইয়াসমিন, প্রজেক্ট টেকনিক্যাল অফিসার, ইউএনএফপিএ বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. লেনিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা উপপরিচালক সুপন চাকমা।

ডা. লেনিন তালুকদার বলেন, “তরুণদের অভিজ্ঞতা ও মতামত স্বাস্থ্যনীতি প্রণয়নে আমাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। এমন অংশগ্রহণমূলক নীতি সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”

কর্মশালার সমাপনী বক্তব্যে সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস. এম. সৈকত বলেন, “তরুণদের মতামতের ভিত্তিতে প্রস্তুত শ্বেতপত্রটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে, যাতে পাহাড়ি ও প্রান্তিক তরুণদের প্রয়োজন অনুযায়ী একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই স্বাস্থ্যসেবা নীতি গড়ে তোলা সম্ভব হয়।”

দিনব্যাপী কর্মশালায় তরুণ প্রতিনিধিরা কাঠামোবদ্ধ প্রশ্নপত্র ও দলীয় আলোচনার মাধ্যমে তাদের অভিজ্ঞতা ও চাহিদা তুলে ধরেন। উপস্থিত বিশেষজ্ঞরা এসব তথ্য বিশ্লেষণ করে প্রাসঙ্গিক নীতিগত সুপারিশ তৈরি করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশের প্রোগ্রাম লিড শাহীনা ইয়াসমিন, এডভোকেসি স্পেশালিস্ট মিজানুর রহমান আকন্দ, ইনোভেশন অ্যান্ড ইয়ুথ স্পেশালিস্ট মো. নাজমুল হাসান, ফাইন্যান্স ও অ্যাডমিন কো-অর্ডিনেটর ওমর ফারুক খান এবং কমিউনিকেশন অফিসার এনামুল হক রনি।

৭৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন