সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

আশাশুনিতে রাস্তার পাশ থেকে মন্দির সভাপতির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া এলাকায় রাস্তার পাশের একটি বাগান থেকে পাইথালী সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি বিজন কুমার দে (৬০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে।

বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) আব্দুর রহিম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে কুন্দুড়িয়া গ্রামের একটি বাগানে লাল গেঞ্জি ও নীল প্যান্ট পরা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি বিজন কুমার দে বলে শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, নিহত বিজন কুমার দে একজন পরিচিত সমাজকর্মী ও ব্যবসায়ী ছিলেন। তিনি মাছের পোনার ব্যবসার পাশাপাশি বিভিন্ন ধর্মীয়-সামাজিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি বুধহাটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং পাইথালী সর্বজনীন দুর্গা মন্দির কমিটির বর্তমান সভাপতি ছিলেন।

তার ভাই রঘুনাথ দে জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি পাইথালী বাজারে যান এবং তারপর আর ফেরেননি। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার হওয়ার খবর পায় পরিবার। রঘুনাথ দে বলেন, “তিনি একা থাকতেন, রাতে পুত্রবধূ খাবার দিয়ে আসত। সকালে দেখা যায় খাবার যেমন ছিল, তেমনই পড়ে আছে।”

নিহতের বড় ছেলে প্রণব দে বলেন, “বাবা পুরোপুরি সুস্থ ছিলেন। কোনো শারীরিক সমস্যা ছিল না। এভাবে তার মরদেহ পাওয়া অত্যন্ত দুঃখজনক ও সন্দেহজনক। আমরা দ্রুত তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানতে চাই।”

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন বলেন, “বিজন কুমার দে একজন নিরহংকার, সৎ ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শনাক্ত করে বিচার দাবি করছি।”

আশাশুনি থানার ওসি শামসুল আরেফিন জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।”

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন