সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশসিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় মদ, কারেন্ট জাল ও বিড়ি আটক

মো: আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মো: আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ভারতীয় মদ, অবৈধ পাতার বিড়ি ও বিপুল পরিমাণ কারেন্ট জাল আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি জানায়, এসব অভিযানে মোট সিজারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ২১ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।

গত বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে দৌলতপুর উপজেলার উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পদ্মা নদীতে হাবিলদার মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে চালানো অভিযানে ভারত থেকে আনা প্রায় ৫০০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।

একই দিন ভোরে চিলমারী বিওপির অধীনে মরারপাড়া মাঠ এলাকায় নায়েব সুবেদার মো. বিল্লাল হোসেন মিনার নেতৃত্বে আরেক অভিযানে ভারতীয় ৫০ বোতল মদ ও ৬০০ প্যাকেট পাতার বিড়ি আটক করা হয়।

এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পশ্চিম ধর্মদহ বিওপির আওতাধীন পশ্চিম ধর্মদহ মাঠে হাবিলদার মো. আসাদুজ্জামান নেতৃত্বে চালানো অভিযানে আরও ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি সাংবাদিকদের জানান, "আটককৃত মাদক ও চোরাচালানি পণ্যের আইনি প্রক্রিয়া চলছে। মদ ও কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে। অবৈধ পাতার বিড়ি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।"

তিনি আরও বলেন, "সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এসব অবৈধ কার্যক্রম দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।"

৪২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন