সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

ঘুমের ওষুধের কারণে নারী ফুটবল দলের অধিনায়কের মৃত্যু 

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৬:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রাণবন্ত হাসি, খেলার মাঠে দুর্দান্ত দৌড়ঝাঁপ আর চোখভরা স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক সুস্মিতা খাতুন। তবে মাত্র ১৬ বছর বয়সেই থেমে গেল তার পথচলা।

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সুস্মিতা মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। পরিবারের দাবি, প্রায় এক মাস আগে ভুলবশত অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। যশোর ও পরে ঢাকায় দীর্ঘ একমাস চিকিৎসাধীন থাকার পরেও আর সুস্থ হয়ে ওঠেননি।

চিকিৎসকদের ভাষ্য, ঘুমের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় সুস্মিতার কিডনিতে জটিলতা দেখা দেয়, যা ধীরে ধীরে তার শরীরকে দুর্বল করে দেয় এবং শেষমেশ প্রাণ কেড়ে নেয় এ কিশোরী ক্রীড়াবিদের।

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নাতনি সুস্মিতা। মাত্র ৯ বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে নানাবাড়িতেই বড় হন তিনি। অভাব-অনটন, পারিবারিক সংকট—সবকিছুর মাঝেও থেমে থাকেননি। পড়াশোনা ও খেলাধুলা দুটোতেই সমানভাবে দক্ষ ছিলেন তিনি। বিশেষ করে ফুটবলে নেতৃত্ব ও পারদর্শিতার কারণে অল্প বয়সেই মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান।

সুস্মিতার নানা আব্দুস সালাম বলেন, “প্রায় এক মাস আগে ভুল করে ঘুমের ওষুধ খেয়ে ফেলে সুস্মিতা। এরপর থেকেই চিকিৎসা চলছিল। আমরা প্রতিদিন আশায় ছিলাম, সে সুস্থ হয়ে ফিরবে। কিন্তু শেষ পর্যন্ত আর পারল না।”

সোমবার তার মৃত্যুতে হরিরামপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। এলাকার মানুষ সুস্মিতার অকাল মৃত্যুতে শোকাহত ও বিস্মিত।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার সকালে মরদেহ দাফন করা হয়েছে।


সুস্মিতার জীবন ছিল সংগ্রামের, সাহসের ও স্বপ্নের। তিনি হয়তো আজ নেই, কিন্তু তার অনুপ্রেরণামূলক পথচলা মেহেরপুরের কিশোরীদের মাঝে আজীবন বেঁচে থাকবে।

৬৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন