সর্বশেষ

জাতীয়নতুন করে জ্বালানি আমদানী করতে হবে : জ্বালানি মন্ত্রী
দুর্নীতিমুক্ত হবে স্বাস্থ্য খাত : স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ: খন্দকার আব্দুল মুক্তাদির
গোমতী নদীতে এক ইঞ্চি মাটিও কাটতে দেয়া হবে না: কৃষিমন্ত্রী
১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি : পানিসম্পদ প্রতিমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
সারাদেশে সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানি সম্পদমন্ত্রী
রাজশাহীকে চাঁদাবাজিমুক্ত শান্তির শহর গড়াই অগ্রাধিকার: ভূমিমন্ত্রী
সনাতনীদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক সরকার : বদেশ্বরী মন্দিরে প্রতিমন্ত্রী আজাদ
কয়েকদিন মেঘলা থাকবে আকাশ, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস
সারাদেশসলঙ্গায় নসিমনের চাপায় প্রাণ গেল শিশুর, আহত আরও এক
সিরাজগঞ্জে ঘোড়ার মাংস বাজারজাতের চেষ্টা, ২ জন আটক
তারাকান্দায় আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ, আগুন ও ভাঙচুর
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, ২ যুবকের মৃত্যু
আড়াইহাজারে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই; আহত ৯, আটক ৫
গোপালগঞ্জে বিলে বিষ প্রয়োগে ৫০ বিঘা পেঁয়াজ ক্ষতিগ্রস্ত
নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় ব্যবসায়ী নিহত
আন্তর্জাতিকআফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাকিস্তান মন্ত্রীর
মিসরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৮ জন নিহত, আহত ৩
খেলাগাজায় ২৫ হাজার আসনের স্টেডিয়াম নির্মাণে ফিফার ঘোষণা
চিপকে ৮২ রানের দাপুটে জয়, হাসিমুখে বিশ্বকাপ শেষ আফগানিস্তানের
সারাদেশ

বৃদ্ধাকে পিটিয়ে আহত করার ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ গ্রেপ্তার ৫

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার সাঁথিয়া উপজেলায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বৃদ্ধার ছেলে, পুত্রবধূসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৩ আগস্ট, সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে। বৃদ্ধা কাঞ্চন খাতুনকে (৭৫) তাঁর পুত্রবধূ সোনালী খাতুন ও ছেলে নজরুল ইসলাম মিলে প্রকাশ্যে মারধর করেন। এ সময় পাশের এক বাসিন্দা নির্যাতনের দৃশ্য মোবাইলে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেন। শনিবার (৩০ আগস্ট) ভিডিওটি ভাইরাল হলে তা প্রশাসনের নজরে আসে।

ভিডিওতে দেখা যায়, বৃদ্ধাকে প্রথমে পুত্রবধূ মাটিতে ফেলে চেপে ধরে মারধর করছেন। এরপর ছেলে নজরুল এসে মাকে বারবার আছাড় মারেন। বৃদ্ধা তখন আর্তনাদ করলেও কেউ এগিয়ে আসেননি।

ওই ঘটনায় বৃদ্ধার ছোট মেয়ে আম্বিয়া খাতুন সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে নজরুল ইসলাম, তাঁর স্ত্রী সোনালী খাতুন, শ্যালক মনিরুজ্জামান, শ্যালিকা ফরিদা খাতুন ও মুরশিদা খাতুনকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর মেয়ে আম্বিয়া খাতুন বলেন, “মায়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে ভাবিকে উত্তেজিত করা হয়। সে মাকে মারধর করে, পরে ভাই এসে মাকে বারবার আছাড় মারে। মায়ের শরীরের অবস্থা ভালো না, আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি। ন্যায়বিচার চাই।”

রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না নিজে বৃদ্ধার বাড়িতে যান এবং তাঁকে বুঝিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ইউএনও বলেন, “ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযানে গেলে কিছু লোক বাধা দেওয়ার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করা হয়। বৃদ্ধাটি শারীরিক ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

জানা গেছে, বৃদ্ধা কাঞ্চন খাতুনের তিন ছেলে ও দুই মেয়ে। দুই ছেলে ঢাকায় থাকলেও স্থানীয় ছেলের সঙ্গেই তিনি ঝুপড়ি ঘরে মানবেতর জীবন যাপন করছিলেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, “বৃদ্ধাকে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।”

২৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন