সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী আমীর খসরু
৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনায় জাতি গঠনে এগিয়ে যাব : ফখরুল
১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন : ডা. এ জেড এম জাহিদ
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
জনগণের আস্থা চাইলেন প্রতিমন্ত্রী টুকু, উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশকারাগারেই নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে
রাজশাহীর চারঘাটে নিজ দলের বিরোধে বিএনপি নেতা নিহত
নিজের পিস্তলের গুলিতে নাটোরে এসআই আহত, তদন্তে পুলিশ
নরসিংদীতে কিশোরী ধর্ষণ–হত্যা: বিএনপি নেতা বহিষ্কার, আরও ৩ জন গ্রেপ্তার
রাজশাহীতে কোচিং সেন্টারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, পরিচালক গ্রেপ্তার
গাইবান্ধায় মানবতার নিরাপত্তাবলয় গড়ছে ‘গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা’
বেনাপোল বন্দরে ১১ দিনে ৩২২০ টন মোটা চাল আমদানি
গুরুদাসপুরে হাট ইজারা নিয়ে উত্তেজনা: চাঁদা দাবির যুবদল নেতার বিরুদ্ধে
নাটোরে অভিযানে ৬শ' পিস ইয়াবা ও হেরোইনসহ নারী গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর ভস্মীভূত
নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৬
এনায়েতপুরে কবরস্থান মাদ্রাসা এতিমখানায় ডিএসএফ’র খাদ্য সহায়তা
বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
অর্থনীতি

বন্ধ ১৬টি পাট ও বস্ত্রকল দ্রুত ইজারা দিতে চায় সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৪:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে বন্ধ হয়ে পড়া ১৬টি পাট ও বস্ত্রকল দ্রুত ইজারা বা সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) চুক্তির আওতায় বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া জোরদার করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

এর মধ্যে রয়েছে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) ৭টি পাটকল এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) অধীনে থাকা ৯টি বস্ত্রকল।

স্বাধীনতার পর সরকারি উদ্যোগে গড়ে ওঠা দেড় শতাধিক পাট ও বস্ত্রকল দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখলেও সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়ে। বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে একে একে বন্ধ হয়ে যায় অধিকাংশ কলকারখানা।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এসব বন্ধ কারখানা ইজারা বা পিপিপির মাধ্যমে বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। যদিও সে উদ্যোগে গতি ছিল ধীর। বর্তমানে অন্তর্বর্তী সরকার দ্রুত এসব প্রতিষ্ঠান হস্তান্তরের লক্ষ্যে কার্যক্রম ত্বরান্বিত করেছে।

বিজেএমসির ২৫টি মিলের মধ্যে ইজারা সম্পন্ন ১৩টিতে
২০২০ সালের ১ জুলাই বিজেএমসি তার অধীনস্থ ২৫টি পাটকলের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। পরবর্তীতে একটি মিল পুনঃগ্রহণ করে সংস্থাটির অধীনে বর্তমানে ২৬টি মিল রয়েছে। এর মধ্যে একটি (জুটো ফাইবার গ্লাস ইন্ডাস্ট্রিজ) বাংলাদেশ তাঁত বোর্ডের কাছে হস্তান্তর করা হয়েছে ঢাকাই মসলিন প্রকল্পের জন্য।

আইনগত জটিলতা এবং জমি সংক্রান্ত বিশেষ পরিস্থিতির কারণে পাঁচটি মিল ইজারার বাইরে থাকলেও নির্বাচিত ২০টি মিলের মধ্যে ১৩টি ইতোমধ্যে বেসরকারি খাতে দেওয়া হয়েছে। বাকি ৭টি মিল এখনো ইজারার অপেক্ষায়।

ইজারায় দেওয়া মিলগুলোর মধ্যে রয়েছে: বাংলাদেশ জুট মিল, যশোর জুট ইন্ডাস্ট্রিজ, দৌলতপুর জুট মিল, গুল আহমদ জুট মিল, ইউএমসি জুট মিল, হাফিজ জুট মিলসহ অন্যান্য। আরও তিনটি মিলের প্রস্তাব বর্তমানে ওয়ার্কিং কমিটিতে মূল্যায়নের অপেক্ষায় রয়েছে, এবং তিনটির ইজারা প্রায় চূড়ান্ত পর্যায়ে।

বিটিএমসির ২৫টির মধ্যে ৭টি ইজারায়, প্রক্রিয়াধীন আরও ২টি
বিটিএমসি’র অধীনস্থ ২৫টি বস্ত্রকলের মধ্যে শুরুতে ১৬টি মিল পিপিপিতে পরিচালনার সিদ্ধান্ত থাকলেও পরবর্তীতে ইজারাও বিকল্প পথ হিসেবে বিবেচনায় আনা হয়। এ পর্যন্ত সাতটি মিল বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রয়েছে কুড়িগ্রাম টেক্সটাইল, ভালিকা উলেন মিলস (চট্টগ্রাম), সিলেট টেক্সটাইল মিলসহ আরও কয়েকটি।

ফেনীর দোস্ত টেক্সটাইল ও খুলনা টেক্সটাইল মিল বর্তমানে ইজারার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। আগ্রহী বিনিয়োগকারী পাওয়া গেলে আরও নয়টি মিল বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

এই ৯টি মিল হলো: বেঙ্গল, সুন্দরবন, দারোয়ানী, আমিন, রাঙ্গামাটি, মাগুরা, টাঙ্গাইল কটন, দোস্ত (ফেনী) ও দিনাজপুর টেক্সটাইল মিল।

বিদেশি বিনিয়োগেও আগ্রহ
পাট ও বস্ত্রখাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে সংক্ষিপ্ত বিনিয়োগ প্রস্তাবও পাঠিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

‘রাজনৈতিক নয়, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত’
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘এখন আর রাজনৈতিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। যারা যোগ্য, তারা বিনিয়োগের সুযোগ পাবেন। এসব বন্ধ মিল নতুনভাবে চালু হলে কর্মসংস্থান হবে, দেশ লাভবান হবে।’

মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ বলেন, ‘বেসরকারিখাতে হস্তান্তর একটি চলমান প্রক্রিয়া। আগ্রহী বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। আমরা আন্তরিকভাবে কাজ করছি যাতে মিলগুলো যথাযথ বিনিয়োগ পায় এবং আবারও উৎপাদনে ফিরে আসতে পারে।’

৬৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন