সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

শৈলকুপায় নুরুর ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের সংঘর্ষ, আহত ৫

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলার ঘটনা ঘটেছে।

এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা শহরের শৈলকুপা ব্রীজ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টায় গণঅধিকার পরিষদ নুরুর ওপর হামলার প্রতিবাদে শৈলকুপায় একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাইলট স্কুলের সামনে থেকে শুরু হয়ে ব্রীজের ওপর পৌঁছালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে প্রায় ১০ থেকে ১৫ জন মোটরসাইকেল নিয়ে এসে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়।

হামলায় গণঅধিকার পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাব্বিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। অন্য আহতরা জেলা ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, হামলার ঘটনায় ছাত্রদলের শাহজাহান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

৩১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন