সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় গাড়িচাপায় একজনের মৃত্যুতে দেশজুড়ে আন্দোলন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৪:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আইনপ্রণেতাদের বাড়তি ভাতা, নিম্ন মজুরি, উচ্চ কর এবং দুর্নীতির বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে।

গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই বিক্ষোভে নতুন মাত্রা যোগ হয়েছে, যখন রাজধানী জাকার্তায় পুলিশের গাড়িচাপায় আফান কুর্নিয়াওয়ান (২৩) নামের এক ডেলিভারি রাইডারের মৃত্যু ঘটে।

বৃহস্পতিবার রাতে মধ্য জাকার্তায় পেজোম্পোঙ্গানে বিক্ষোভ চলাকালে একটি আধাসামরিক কৌশলগত গাড়ি ভিড়ের মধ্যে দ্রুতগতিতে ছুটে গিয়ে আফানকে চাপা দেয়। ঘটনাস্থলের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আফান তার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পুলিশপ্রধান জেনারেল লিস্টিও সিগিত প্রাবোও নিহতের পরিবারকে সান্ত্বনা জানিয়ে ক্ষমা চান এবং দায় নেওয়ার আশ্বাস দেন। গাড়িচালক শনাক্তে তদন্ত চলছে এবং ইতোমধ্যে ৭ জন অফিসারকে আটক করা হয়েছে।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ঘটনাটিকে 'অতিরিক্ত কর্মকাণ্ড' হিসেবে উল্লেখ করে স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এই বিক্ষোভের মূল কারণ হচ্ছে সংসদ সদস্যদের জন্য ঘোষিত নতুন ভাতা প্যাকেজ, যা রাজধানী জাকার্তার ন্যূনতম মজুরির চেয়ে প্রায় ১৪ গুণ বেশি। বিশ্লেষকরা বলছেন, সরকারের প্রতি জনগণের আস্থা কমে যাওয়ায় আন্দোলন আরও তীব্র হতে পারে।

৩৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন