সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশজামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৪:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী নগরীর গণকপাড়া এলাকায় শুক্রবার গভীর রাতে জাতীয় পার্টির মহানগর ও জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল শেষে এই ঘটনা ঘটে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাহেববাজার জিরো পয়েন্ট থেকে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এনসিপির (ন্যাশনালিস্ট কনসার্ন পিপলস) রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর নেতৃত্বে মিছিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় পার্টি ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন, যেমন: ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’, এবং ‘আমার ভাইকে মারলো কেন, ক্যান্টনমেন্ট জবাব চাই’।

সাহেববাজার ঘুরে মিছিলটি গণকপাড়া মোড়ে পৌঁছালে উত্তেজিত কয়েকজন বিক্ষোভকারী জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং কার্যালয়ের ভেতরের ছবি ও সামগ্রী রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পর একটি সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় জাতীয় পার্টি, আওয়ামী লীগের সমর্থক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে হামলা চালিয়েছে। বক্তারা এ ঘটনায় সেনাবাহিনীর সমালোচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

৫০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন