সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

কুষ্টিয়া-৪ আসনে রাজনৈতিক উত্তাপ: বিএনপি-জামায়াতের মনোনয়ন ভাবনা

কুষ্টিয়া করেসপন্ডেন্ট
কুষ্টিয়া করেসপন্ডেন্ট

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে এবার ভোটের আমেজে ভেসে উঠেছে নানা চমক। দীর্ঘদিন ধরে এই আসনটি ছিল বিএনপি ও জামায়াতের শক্ত ঘাঁটি। তবে আওয়ামী লীগ বারবার প্রার্থী পরিবর্তন করলেও, বিএনপি ও জামায়াতের মধ্যে চলমান কোন্দল এবং বিভাজন এই নির্বাচনী লড়াইয়ে প্রভাব ফেলছে।

এ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব এবং গোষ্ঠীগত কোন্দল তুঙ্গে। দলের অভ্যন্তরীণ বিভাজন, মনোনয়ন প্রক্রিয়া ও নেতা-কর্মীদের মধ্যে অস্থিরতা নির্বাচনের মাঠেও প্রত্যক্ষভাবে পড়েছে। বিএনপির মধ্যে দীর্ঘদিন ধরে বিরাজ করছে গ্রুপিং, যা দলের কার্যক্রমে বিভ্রান্তি সৃষ্টি করছে। জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় নেতা নির্বাচন নিয়ে ব্যাপক কোন্দল চললেও, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি নেতাদের প্রত্যাশা রয়েছে শক্তিশালী মনোনয়ন পাওয়ার।

অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসাইন ইতিমধ্যেই মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। তার গণসংযোগ, সামাজিক কর্মকাণ্ড ও জনসংখ্যার মধ্যে গ্রহণযোগ্যতা এই আসনে তার শক্তিশালী অবস্থান নির্দেশ করছে। অনেক ভোটার মনে করছেন, গ্রুপিং ও কোন্দলের কারণে বিএনপি এক না হলে জামায়াতের বিজয় সহজ হতে পারে।

এছাড়া, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিসসহ অন্যান্য দলগুলোও নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে, এই নির্বাচনে মূল লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। দুই উপজেলার মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে চার লাখ। এর মধ্যে কুমারখালীতে ভোটার সংখ্যা দেড় লাখের কিছু বেশি।

আসনের রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যায়, বিএনপির দুই প্রবীণ নেতা সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও কুমারখালী থানা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম আনছার প্রামাণিকের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব থাকলেও, নির্বাচন সামনে রেখে তারা আলাদা মনোভাব দেখাচ্ছেন। অন্যদিকে, কেন্দ্রীয় রাজনীতিতে বিএনপির হাইকমান্ডের কাছের নেতাদের মধ্যে অন্যতম ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী নতুন করে গনসংযোগ চালাচ্ছেন।

আওয়ামী লীগ এই আসনে মনোনয়নপ্রার্থী পরিবর্তনে ব্যস্ত থাকলেও, বিএনপির মনোনয়ন নিয়ে ধীরগতি দেখা যাচ্ছে। কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় সবাই। তবে, দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব ও কোন্দলের কারণে এই আসনে ফলাফল কেমন হবে, তা এখনও অজানা।

বিশ্লেষকরা বলছেন, এই আসনে জামায়াতের প্রার্থী আফজাল হোসাইনের জনপ্রিয়তা ও সামাজিক কর্মকাণ্ড ভোটে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, বিএনপির মধ্যে মনোনয়ন ও গোষ্ঠীগত কোন্দল থাকায় তাদের জন্য সফলতা অর্জন কঠিন হতে পারে বলে ধারণা।

 

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ফজলে নূর ডিকো, ক্লিন ইমেজের প্রার্থী খ্যাত গনঅধিকার পরিষদের শাকিল আহমেদ তিয়াস, ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার খানও গনসংযোগ করছেন নিয়মিত।

বিগত দিনের নির্বাচনী ফলাফলের পটভূমিতে দেখা যায়, কুমারখালীতে শক্ত অবস্থানে রয়েছে ইসলামী দলগুলো। তিনটি ইউপি চেয়ারম্যান ও দুইটি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এর প্রমাণ মেলে। তবে, এই আসনে মূল লড়াইয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত ও স্থানীয় নেতাদের ব্যক্তিগত অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৪৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন