সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশসিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
আইন-আদালত

তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায় পুনর্বিবেচনার শুনানি আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৩:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত আপিল বিভাগের রায়ের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি আজ (বুধবার) অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ শুনানি গ্রহণ করবেন।

গতকাল (মঙ্গলবার) রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুনানি শেষে আদালত আজকের দিন ধার্য করেন।

এর আগে ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে বাতিল করেন আপিল বিভাগ। তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় প্রদান করেন। যদিও আদালত তখন দশম ও একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সম্পন্ন করার মত দিয়েছিলেন।

রিভিউ আবেদনকারীদের তালিকা

চলতি বছরের ২৫ আগস্ট প্রথম দফায় পাঁচ বিশিষ্ট নাগরিক রিভিউ আবেদন করেন। তারা হলেন—সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার, তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান। তাদের পক্ষে আদালতে দাঁড়ান অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া এবং ব্যারিস্টার তানিম হোসেন শাওন।

পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন গত ১৬ অক্টোবর আরেকটি রিভিউ আবেদন দাখিল করেন। এরপর ২৩ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী রিভিউ আবেদন করে, যা দাখিল করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

পেছনের প্রেক্ষাপট

১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হয় ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম. সলিম উল্লাহসহ তিন আইনজীবী হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ১৯৯৬ সালের ৪ আগস্ট সংশোধনী বৈধ ঘোষণা করে রিট খারিজ করেন। ২০০৫ সালে সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।

মামলার শুনানির সময় আটজন অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিযুক্ত হন। তাদের মধ্যে ড. কামাল হোসেন, টিএইচ খান, মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দেন। অন্যদিকে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি এর বিরোধিতা করেন। ব্যারিস্টার রফিক-উল-হক এবং ড. এম. জহির এই ব্যবস্থার সংস্কারের পক্ষে মত দেন।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলমান থাকলেও, এখন সুপ্রিম কোর্টে রায়ের পুনর্বিবেচনার প্রক্রিয়া নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন