সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

দৌলতপুরে পুলিশের সোর্সকে মারধর, টাকা দাবির অভিযোগ

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি
কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজারে পুলিশের এক সোর্সকে মারধরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সূত্রপাত হয় এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে টাকা দাবি করাকে কেন্দ্র করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর থানা পুলিশের এসআই সাগরের সঙ্গে যুক্ত সোর্স মিশর ঘোষ ওই এলাকার এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। তবে টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ী শিলন ও তার সঙ্গে থাকা কয়েকজন মিলে মিশর ঘোষকে মারধর করে।

হামলায় মিশর ঘোষের কপালে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সেন্টু জানান, “সোর্স মিশর ঘোষ শিলনের কাছে টাকা চাওয়ার পর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শিলন ও আরও কয়েকজন তাকে মারধর করে। শুনেছি, শিলন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সে-ই হামলার নেতৃত্ব দেয়।”

এদিকে অভিযুক্ত এসআই সাগর বলেন, “মিশর আমাদের নিয়মিত তথ্য সরবরাহ করে, বিশেষ করে মাদকবিরোধী অভিযানে। এ কারণে মাদক ব্যবসায়ীরা তার ওপর ক্ষুব্ধ ছিল। আমি অন্য একটি মামলার তদন্তে ওই এলাকায় গেলে দেখি, শিলনসহ কয়েকজন তাকে মারধর করছে। সঙ্গে সঙ্গে আমরা মিশরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”

তবে দৌলতপুর থানার তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান লিটন বলেন, “আমি এ বিষয়ে অবগত নই। এ ব্যাপারে অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে কথা বলতে হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের কিছু অসাধু সদস্য ও সোর্সদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে পরিস্থিতি জটিল হচ্ছে। তারা মাদক নির্মূল এবং পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা কামনা করেছেন।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন