সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

বিএনপি নেতার বাসার সামনে বিক্ষোভ, সেনা ও পুলিশ মোতায়েন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ৮:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তার গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে একদল মানুষ।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে কনকর্ড টাওয়ারের সামনে এই কর্মসূচি শুরু হয়। এ সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনা সদস্যদের উপস্থিতি দেখা যায়।

জুলাই মাসে সংঘটিত কথিত গণ-অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্যের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিএনপি কর্তৃপক্ষ তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়।

সোমবার সকালে কয়েকজন বিক্ষোভকারী ফজলুর রহমানের বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দেন ও তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, "জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী কিছু ব্যক্তি সকাল থেকে ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা হচ্ছে।"

নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী বলেন, “ফজলুর রহমান আমাদের বিপ্লবকে যেভাবে ‘রাজাকারের সন্তান’ ও ‘কালো শক্তি’ বলে অপমান করেছেন, তা মেনে নেওয়া যায় না। তিনি আমাদের ২৪ সালের আন্দোলনকে অভিনয় বলেছেন, তাই আজ আমরা তাকে ‘গ্রেপ্তার করার অভিনয়’ করছি।”

তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ, প্যাসিভ আন্দোলন করছি। কিন্তু আমাদের দাবি, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এখন থেকে যারা ২৪-এর আন্দোলনকে খাটো করবে, তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে জবাব দেওয়া হবে।”

বিক্ষোভ চলাকালে ঘটনাস্থলে সেনা সদস্য ও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।

২৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন