সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
প্রবাস

ইতালির এমপিকে হত্যার হুমকি দেয়ায় বাংলাদেশি বহিষ্কার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং মনফালকোন শহরের সাবেক মেয়র আন্না মারিয়া চিসিন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশি নাগরিক আইয়ুব খানকে (৩৮) ইতালি থেকে বহিষ্কার করা হয়েছে।

গরিজিয়া পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ফ্রিউলি ভেনেজিয়া জুলিয়া অঞ্চলের মনফালকোন শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আইয়ুব খান প্রকাশ্যে চিসিন্টকে ‘গলা কেটে হত্যার’ হুমকি দেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

পরবর্তীতে আদালতের নির্দেশে গত বুধবার (২০ আগস্ট) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাকে ভেনিসের মার্কো পোলো বিমানবন্দর থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বহিষ্কৃত আইয়ুব খানের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিলানে বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা রফিকুল আলম। তিনি বলেন, "প্রবাসে প্রত্যেক বাংলাদেশিকে আইন মেনে চলতে হবে। সুনামের সঙ্গে বসবাস করাই আমাদের দায়িত্ব।"

এদিকে চিসিন্ট তার প্রতিক্রিয়ায় বলেন, “ইতালিতে একটি বিপজ্জনক চরমপন্থির উপস্থিতি কমলো। এটাই সেই ইতালি, যা আমরা চাই। আমি পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

আন্না মারিয়া চিসিন্ট ইতালির কট্টর-ডানপন্থি দল লিগা পার্টির সদস্য। মেয়র থাকাকালে তিনি মনফালকোনে একাধিক মসজিদ বন্ধ, আজান নিষিদ্ধ এবং সরকারি দপ্তরে বোরকা নিষিদ্ধ করার মতো বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন। এসব কারণে মুসলিম কমিউনিটির মধ্যে তার প্রতি বিরূপ মনোভাব রয়েছে।

তবে এ বহিষ্কার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির এমপি ডেবোরা সেরাচ্চিয়ানি। তিনি বলেন, “আমি চাই অপরাধের তদন্ত হোক, প্রমাণিত হলে শাস্তি দেওয়া হোক। কিন্তু বিচার ছাড়াই কাউকে বহিষ্কার করা কি ঠিক? এতে নানা প্রশ্ন উঠছে।”

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অনেকে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আইয়ুব দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন এবং প্রায়ই প্রকাশ্যে হট্টগোল ও গালিগালাজ করতেন।

মনফালকোন শহরের সিটি কাউন্সিলর এবং প্রবাসী বাংলাদেশি সানি ভূইয়া বলেন, “আমরা চাই এমন ঘটনা আর না ঘটুক। এজন্য আমাদের সবাইকে স্থানীয় আইন-কানুন কঠোরভাবে মেনে চলা উচিত।”

 

৪৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন