সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
আইন-আদালত

গুম-হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে শুনানি আজ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ৩:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও দুই মাস বাড়ায় ট্রাইব্যুনাল। আজ সেই বর্ধিত সময়সীমার শেষ দিন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, আব্দুস সোবহান তরফদার, মো. মিজানুল ইসলাম ও আব্দুস সাত্তার পালোয়ান।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, তদন্তে র‌্যাব-১ ও র‌্যাব-২-এর কার্যালয় এবং রাজধানীর কচুক্ষেত এলাকায় গুমকেন্দ্রের খোঁজ পাওয়া গেছে। সেসব স্থান পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে, যদিও কিছু আলামত নষ্ট করার চেষ্টার প্রমাণও মিলেছে।

তাজুল ইসলাম আরও বলেন, এ পর্যন্ত ৮০০-৯০০ গুমের অভিযোগ পাওয়া গেছে, যার মধ্যে প্রায় ২০০টি ঘটনার তদন্ত শেষের পথে। ধারণা করা হচ্ছে, গুমের শিকারদের মধ্যে ৩০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে।

মামলার ১১ আসামির মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। তাঁরা হলেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, প্রধানমন্ত্রীর সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

এ মামলায় এখন পর্যন্ত একমাত্র গ্রেপ্তারকৃত আসামি হচ্ছেন জিয়াউল আহসান। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, “শত শত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। আমরা মামলাটি ১১ জনের বিরুদ্ধে করেছি। এর মধ্যে কয়েকটি অভিযোগের তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আদালতের কাছে আমরা আরও তিন মাস সময় চেয়েছিলাম, যা মঞ্জুর করা হয়েছে।”

৩৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন