সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ডাকসু নির্বাচনে দুই ক্রীড়া সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে দুটি হলের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন দুই প্রার্থী।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে রেহেনা আক্তার এবং শামসুন নাহার হল থেকে লামিয়া আক্তার (লিমা) এই পদে নির্বাচিত হতে চলেছেন।

রেহেনা আক্তার, লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সদস্য। এর আগে তিনি অনূর্ধ্ব-১৯ নারী দলের হয়েও খেলেছেন। খেলোয়াড় হিসেবে হলজুড়ে তাঁর পরিচিতির কারণেই এই পদে অন্য কেউ মনোনয়ন জমা দেননি বলে মনে করছেন তিনি। তাঁর ভাষায়, “খেলোয়াড় হিসেবে আমার পরিচিতি থাকায় বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে হলের অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি।”

রেহেনার প্রার্থিতাকে ঘিরে গণতান্ত্রিক ছাত্রসংসদের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনটির প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, “রেহেনার সঙ্গে আমাদের প্যানেলের কারও বোঝাপড়া হয়ে থাকতে পারে। তিনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী।”

অন্যদিকে, শামসুন নাহার হল থেকে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী লামিয়া আক্তার। তিনি বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী। এ বিষয়ে তিনি এখনো কোনো মন্তব্য করতে চাননি।

তবে এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, “একটি নির্দিষ্ট পদে আর কোনো প্রার্থী না থাকা কাকতালীয়। তবে আমরা কারও সঙ্গে কোনো সমঝোতা করিনি। সব পদে প্রতিদ্বন্দ্বিতা হলে ভালো হতো। অন্য ছাত্রসংগঠনগুলো কেন পূর্ণাঙ্গ প্যানেল দেয়নি, সেটাও প্রশ্নবিদ্ধ।”

নির্বাচনী চিত্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের মধ্যে ৫টি ছাত্রীদের জন্য। প্রতিটি হল সংসদে ১৩টি করে পদ রয়েছে—যার মধ্যে ভিপি, জিএস, এজিএসসহ সম্পাদকীয় ও সদস্য পদ অন্তর্ভুক্ত। সব মিলিয়ে ২৩৪টি হল সংসদীয় পদে এবারে মোট ১,১০৮টি বৈধ মনোনয়নপত্র জমা পড়েছে।

কেন্দ্রীয় ডাকসুতে এবার নতুনভাবে যুক্ত হয়েছে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদ। এই পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ (তন্বি) ইতিমধ্যেই আলোচনায় এসেছেন। জুলাই মাসে ‘গণ-অভ্যুত্থানে’ আহত হওয়ার পর তাঁর ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আলোড়ন তোলে। তাঁকে সমর্থন জানিয়ে ছাত্রদলসহ অন্তত পাঁচটি প্যানেল এই পদে নিজস্ব প্রার্থী দেয়নি।

সানজিদা বলেন, “আমি লড়াই করেই জিততে চাই। নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছি। নির্বাচিত হলে শিক্ষার্থীদের ভোটের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।”

ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রাথমিকভাবে ৪৮ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। ১২টি সম্পাদকীয় পদের জন্য প্রার্থী সংখ্যা ৯ থেকে ১৯ জনের মধ্যে।

আগামী ২৬ আগস্ট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও অনেক প্রার্থী এরই মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে ‘কুশল বিনিময়’ শুরু করে দিয়েছেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

 

৪৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন