সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
সারাদেশপটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
জাতীয়

এনবিআর বিলুপ্ত, দুই নতুন বিভাগ: সংশোধিত অধ্যাদেশে স্বস্তির বার্তা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ১২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে গঠিত হচ্ছে দুটি নতুন আলাদা বিভাগ—‘রেভিনিউ পলিসি ডিভিশন’ ও ‘রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন’।

এই উদ্দেশ্যে প্রণীত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত ওই বৈঠকে সংশোধিত অধ্যাদেশটি অনুমোদনের মাধ্যমে এনবিআরের বর্তমান কর্মকর্তাদের জন্য নতুন বিভাগগুলোর নেতৃত্বে আসার সুযোগ তৈরি হয়েছে।

সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, ‘রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশনের’ প্রধান পদে এখন থেকে রাজস্ব আহরণে অভিজ্ঞতা সম্পন্ন যেকোনো যোগ্য সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার সুযোগ থাকলেও, এনবিআরের মধ্য থেকেই নিয়োগের বিষয়টি কার্যত নিশ্চিত করা হয়েছে। আগে এই পদে শুধুমাত্র ‘অগ্রাধিকার’ ভিত্তিতে অভিজ্ঞদের নিয়োগের কথা বলা ছিল।

অন্যদিকে, ‘রেভিনিউ পলিসি ডিভিশনের’ প্রধান হিসেবে সরকারের পছন্দ অনুযায়ী সামষ্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি বা ব্যবস্থাপনায় অভিজ্ঞ কর্মকর্তা—এনবিআর কিংবা অন্য বিভাগ থেকেও নিয়োগ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ফলে প্রশাসন ক্যাডারের বাইরে থেকেও এই পদে নিয়োগ সম্ভব হবে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারির পর এনবিআরের কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। তাদের অভিযোগ ছিল, মূল অধ্যাদেশে এমন ধারা রাখা হয়েছিল, যা প্রশাসন ক্যাডারের আধিপত্য প্রতিষ্ঠার পথ প্রশস্ত করত এবং রাজস্ব কর্মকর্তাদের জন্য উচ্চপদে উত্তরণের সুযোগ সীমিত হয়ে যেত।

অবশেষে সংশ্লিষ্ট মহলের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে অধ্যাদেশটি সংশোধন করে কর্মকর্তাদের জন্য নেতৃত্বের দরজা খোলা রাখা হয়েছে, যা এনবিআর পরিবারের জন্য একটি বড় স্বস্তির বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

৪২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন