সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

রোয়াংছড়িতে চাঁদের গাড়ি উল্টে নারী নিহত, শিশুসহ আহত ৬

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ৩:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় শিশুসহ অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মেরাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হ্লায়ইনু মারমা (৪৫)। তিনি হেডম্যান পাড়ার বাসিন্দা চথোয়াইমং মারমার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান সদর থেকে ছেড়ে আসা একটি চাঁদের গাড়ি তারাছা ইউনিয়নের বেতছড়া এলাকার দিকে যাচ্ছিল। পথে মেরাই পাড়ার একটি উঁচু ও ঢালু সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই হ্লায়ইনু মারমা মারা যান এবং গাড়িতে থাকা শিশুসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা এবং পুলিশ দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা জানান, দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটি (নম্বর: বি-৭০) মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ্র মুকুল বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গাড়িটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

৩১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন