সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১০

টেকনাফ প্রতিনিধি
টেকনাফ প্রতিনিধি

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রোহিঙ্গা শিশুদের শিক্ষাকেন্দ্র থেকে চাকরিচ্যুতির প্রতিবাদে কক্সবাজারের উখিয়ায় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অন্তত ১০ জন শিক্ষক। আটক করা হয়েছে ছাত্র আন্দোলন ও শিক্ষক নেতাসহ অন্তত ১৫ জনকে।

এই ঘটনা ঘটে বুধবার (২০ আগস্ট) সকালে উখিয়া ডিগ্রি কলেজসংলগ্ন ফলিয়াপাড়া এলাকায়, কক্সবাজার-টেকনাফ সড়কে।

সকালে বিক্ষুব্ধ শিক্ষকরা চাকরি পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করেন। প্রথমে শান্তিপূর্ণভাবে মূল সড়কের পাশে অবস্থান নিলেও সাড়ে ৯টার দিকে তারা রোহিঙ্গা আশ্রয়শিবিরের সংযোগ সড়কগুলোও অবরোধ করে ফেলেন, ফলে যানজট ও যাত্রী দুর্ভোগ বাড়তে থাকে। এনজিও কর্মীদের যানবাহন আটকে পড়ে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষকদের সরে যেতে বললে উত্তেজনা ছড়ায় এবং একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এতে অন্তত ১০ জন শিক্ষক আহত হন। আহতদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে ছুটে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার প্রতিনিধি জিনিয়া শারমিনসহ আরও কয়েকজন। সেখান থেকেই পুলিশ জিনিয়াসহ মোট ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়।


এক নারী শিক্ষক জানান, “যাদের আটক করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

তাদের অভিযোগ, চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষাকেন্দ্র চালু করা হলেও, এখন আর নিয়োগ দেওয়া হচ্ছে না।
তাঁদের দাবি—চাকরি পুনর্বহাল না হলে রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়বে, আর চাকরি হারানো শিক্ষকদের পরিবারে দেখা দেবে অভাব ও দুশ্চিন্তা।


উখিয়া থানার ওসির বক্তব্য পাওয়া না গেলেও পুলিশের একজন কর্মকর্তা জানান, “শিক্ষকেরা রাস্তায় অবস্থান নিয়ে যানজট সৃষ্টি করছিলেন। জনদুর্ভোগ কমাতে পুলিশ তাদের সরে যেতে বললেও তারা উত্তেজনাকর আচরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ ব্যবস্থা নেয়।”

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, “সড়ক অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।”


রোহিঙ্গা আশ্রয়শিবিরে কাজ করা ১ হাজার ১৭৯ জন স্থানীয় শিক্ষককে তহবিল সংকটের অজুহাতে চাকরিচ্যুত করা হয়। এরপর থেকেই চাকরি ফিরে পেতে আন্দোলন করছেন তাঁরা।

গত সোমবারও উখিয়ার কোটবাজারে ৯ ঘণ্টার বেশি সময় ধরে সড়ক অবরোধ করেন শিক্ষকরা, এতে পাঁচ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ইউনিসেফের অর্থায়নে শিক্ষাকেন্দ্রগুলো চালুর চেষ্টা চলছে। ইতিমধ্যে ব্র্যাকের মাধ্যমে ১৫০টি শিক্ষাকেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে অভিজ্ঞ শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।

তবে এখনো তহবিল না আসায় পুনর্বহালের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।


বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে ১৪ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে।
প্রায় আড়াই লাখ শিশু-কিশোরকে শিক্ষা দেওয়া হয় প্রায় ৪ হাজার শিক্ষাকেন্দ্রে।
ছাঁটাই হওয়া শিক্ষকদের বড় অংশই স্থানীয়, এবং তারা দীর্ঘদিন ধরে কেন্দ্রগুলোতে কাজ করে আসছিলেন।

৪২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন