সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশদেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
শিক্ষা

ব্রাকসু নির্বাচনের দাবিতে অনশনের দ্বিতীয় দিনে ৪ শিক্ষার্থী অসুস্থ

রংপুর প্রতিনিধি
রংপুর প্রতিনিধি

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ১২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

আন্দোলনের দ্বিতীয় দিনে এসে চারজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান জয়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অনশনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ১৭ বছর পরেও এখন পর্যন্ত কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে শিক্ষার্থীরা মৌলিক গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, অবিলম্বে ব্রাকসু নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে বলেও জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থী আশিকুর রহমান জানান, রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার বেলা ১১টার মধ্যে মোট চারজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন—দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাহিদুল ইসলাম মাহিদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রুম্মানুল ইসলাম রাজ এবং সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাসপাতালে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা অনশনস্থলেই থেকে চিকিৎসা নিচ্ছেন। সেখানেই স্যালাইন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই অনশনে অংশ নিয়েছেন মোট ৯ জন শিক্ষার্থী। তারা হলেন—শিবলী সাদিক, জাহিদ হাসান জয়, কায়সার, মাহিদুল ইসলাম মাহিদ, আশিকুর রহমান, নয়ন মিয়া, আরমান হোসেন, আতিকুর রহমান এবং রুম্মানুল ইসলাম রাজ।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও তাদের এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে পাশে দাঁড়িয়েছেন।

৩১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন