সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ধানমন্ডি ৩২-এ রিকশাচালক গ্রেফতার নিয়ে সরকারের ব্যাখ্যা তলব, জামিন মঞ্জুর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে এসে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতারের ঘটনায় ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

একই সঙ্গে এই গ্রেফতার প্রক্রিয়া ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এক বিবৃতিতে জানান, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আজিজুর রহমানকে গ্রেফতারের বিষয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। এছাড়া ওসির সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজিজুর রহমানকে ধানমন্ডি থানা এলাকার একটি পুরনো হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়। গতকাল শনিবার (১৬ আগস্ট) তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ তৌহিদুর রহমান তাকে কারাগারে পাঠানোর আবেদন করলে, আদালত তা মঞ্জুর করেন।

এদিকে, আজ রোববার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত আজিজুর রহমানের জামিন মঞ্জুর করে আদেশ দেন।

তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন আবেদন করেন। পরে আদালত এক হাজার টাকা মুচলেকায় তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, আজিজুর রহমান ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে সেখানেই জনতার সন্দেহ ও উত্তেজনার কারণে গণপিটুনির শিকার হন এবং পরে পুলিশ তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, আজিজুর রহমানকে ২০২৪ সালের ২ এপ্রিল ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি দায়ের করেছিলেন আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি। অভিযোগে বলা হয়, গত বছরের ৪ আগস্ট ‘জুলাই আন্দোলন’ চলাকালে নিউমার্কেট থেকে সায়েন্সল্যাবের দিকে যাওয়ার সময় হামলার শিকার হন তিনি। হামলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে দুই মাস চিকিৎসা নেন আরিফুল।

এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক আজিজুর রহমানকে ওই হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি করা হয়নি; বরং তিনি সন্দেহভাজন হিসেবে তদন্তের আওতায় আছেন।

সরকারের পক্ষ থেকে মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারা অনুযায়ী দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

৩৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন