সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাত লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ 

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিশেষ অভিযানে প্রায় সাড়ে সাত লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ আগস্ট) দিনব্যাপী চালানো এই অভিযানে শাড়ি, মদ, ওষুধসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এসব চোরাচালান পণ্য স্থানীয় কাস্টমস এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুশখালী, বৈকারী, তলুইগাছা, গাজীপুর, পদ্মশাখরা, এবং কলারোয়ার কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন পয়েন্টে একযোগে অভিযান চালানো হয়।


এ সময় কুশখালী বিওপির শ্মশান এলাকা থেকে ৭০ হাজার, বৈকারী বিওপির ছয়ঘরিয়া থেকে ৩৫ হাজার, তলুইগাছার তেতুলবাড়ি থেকে ৭০ হাজার, গাজীপুর বিওপির অলির ঘের এলাকা থেকে ৩৫ হাজার এবং পদ্মশাখরার দাসপাড়া থেকে আরও ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

একইভাবে কলারোয়ার কাকডাঙ্গা বিওপির অধীন গেড়াখালী মাঠ থেকে ৪০ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা এলাকা থেকেই আরও ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ, মাদরার ভাদিয়ালী থেকে ১ লাখ ৪০ হাজার, হিজলদীর বড়ালী থেকে ৩৫ হাজার এবং চান্দুড়িয়ার গোয়ালপাড়া থেকে ১ লাখ ৫ হাজার টাকার চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।

সর্বমোট জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৭ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য যথানিয়মে কাস্টমস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। মাদকদ্রব্যগুলো জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে সংরক্ষণ করা হয়েছে এবং নিয়মিত জিডিও করা হয়েছে।

৩০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন