সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

গাজীপুরে অপরাধের রুটম্যাপ: টঙ্গী থেকে চান্দনা আতঙ্কের রাজত্ব

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৫:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার উত্তরে অবস্থিত গাজীপুর মহানগরীর শুরুটাই যেন এখন অপরাধের ঘাঁটি।

টঙ্গী স্টেশন রোড, উড়ালসড়ক, চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর ও কোনাবাড়ী—এই পাঁচটি এলাকা সম্প্রতি চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের মতো অপরাধে পরিণত হয়েছে আতঙ্কের নাম। স্থানীয়দের ভাষ্য মতে, এসব এলাকায় সন্ধ্যার পর চলাফেরা করাই হয়ে উঠেছে দুঃসাহসিক কাজ।

মহানগর পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসেই গাজীপুর মহানগরীর আটটি থানায় ৪৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে সদর থানায়—১১টি। ২০২৪ সালে এই থানায় হত্যার মামলা ছিল ৮টি।

টঙ্গী থেকে চান্দনা: অপরাধের সেক্টরভিত্তিক বিস্তার

গাজীপুর মহানগরীর বিভিন্ন থানা এলাকায় চলতি বছর (জানুয়ারি-জুলাই) হত্যাকাণ্ডের পরিসংখ্যান হলো:

টঙ্গী পূর্ব: ৮টি
টঙ্গী পশ্চিম: ৬টি
কোনাবাড়ী: ৭টি
কাশিমপুর: ৪টি
গাছা: ৫টি
পুবাইল: ৪টি
বাসন: ৫টি

এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, ২০২৪ সালের তুলনায় চলতি বছরে হত্যা, চুরি, ছিনতাই এবং ডাকাতির ঘটনা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক হত্যাকাণ্ডে চাঞ্চল্য

গত কয়েক মাসে একের পর এক হত্যাকাণ্ড জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

১৬ মে: টঙ্গী ফ্লাইওভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারান প্রাইভেট কারচালক রনজু খাঁ।
১৭ মে: একই ফ্লাইওভারে ছিনতাইয়ের শিকার হয়ে নিহত হন যুবক মো. রনজু (৩২)।
১০ জুলাই: টঙ্গীর সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে কলেজশিক্ষার্থী মাহফুজুর রহমান খুন হন।
৭ আগস্ট: চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামানকে।
নিরাপত্তাহীনতায় ভুগছে নগরবাসী
স্থানীয়দের অভিযোগ, পুলিশের টহল ও নজরদারি বাড়লেও তা পর্যাপ্ত নয়। ভোগড়া এলাকার বাসিন্দা নাসির উদ্দিন বলেন, “এখন দিনের বেলাতেও অনেকে একা চলাফেরা করতে ভয় পান। রাতের বেলা প্রয়োজন না হলে ঘরের বাইরে যাই না।”

অপরাধ বৃদ্ধির পেছনের কারণ

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান জানান, “৫ আগস্টের পর বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে, এতে বহু মানুষ বেকার হয়েছেন। কর্মসংস্থান না থাকলে অপরাধপ্রবণতা বাড়ে। এছাড়া, আগের সরকারের একটি প্রভাবশালী অংশ গাজীপুরকে অস্থিতিশীল করার চেষ্টাও করছে।”

অপরদিকে, সুজনের গাজীপুর শাখার সাধারণ সম্পাদক ইফতেখার শিশির মনে করেন, অপরাধ বৃদ্ধির পেছনে রয়েছে—শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় শ্রমিকদের বেকারত্ব, অপরিকল্পিত নগরায়ণ, আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা এবং রাজনৈতিক অস্থিরতা।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান বলেন, “সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর নগরের জনাকীর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে মোটরসাইকেল তল্লাশিও চালানো হচ্ছে।”

গাজীপুর মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকা এখন কার্যত অপরাধীদের বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রশাসনের উদ্যোগ ও নজরদারির পরও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা দূর হচ্ছে না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, কেবল টহল বাড়ানোই নয়, অপরাধের পেছনের সামাজিক ও অর্থনৈতিক কারণগুলো সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি।

৩৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন