সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

সড়কে বাড়ছে দুর্ঘটনা: প্রতিরোধে ১৩ সুপারিশ যাত্রী কল্যাণ সমিতির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৮:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে টানা বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়কে সৃষ্টি হওয়া গর্তের কারণে দ্রুতগামী যানবাহনে দুর্ঘটনা ভয়াবহভাবে বেড়ে গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের পাশাপাশি বৃষ্টিপ্রতিরোধী সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের আধুনিক কৌশল উদ্ভাবনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ আহ্বান জানান। একই সঙ্গে জুলাই মাসে দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরা হয়।

জুলাই মাসে ৫৫৪টি দুর্ঘটনায় নিহত ৫৬৮, আহত ১৪১১
সংগঠনের দুর্ঘটনা মনিটরিং সেল জানায়, শুধু জুলাই মাসেই দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ৫৫৪টি সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনায় ৫৬৮ জন নিহত এবং ১৪১১ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫২০ জন, আহত হয়েছেন ১৩৫৬ জন।

রেলপথে ৩৪টি দুর্ঘটনায় নিহত ৩১ জন, আহত ৪১ জন। নৌপথে ১৪টি দুর্ঘটনায় ১৭ জন নিহত, ১৪ জন আহত এবং ৫ জন নিখোঁজ রয়েছেন।

মোটরসাইকেল দুর্ঘটনাতেই এক-তৃতীয়াংশ প্রাণহানি
জুলাই মাসে ১৬২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৯ জন নিহত হয়েছেন। যা মাসের মোট দুর্ঘটনার ৩২.০১ শতাংশ, নিহতের ৩২.৫০ শতাংশ এবং আহতের ১০.৬১ শতাংশ।

বিভাগ অনুযায়ী দুর্ঘটনার চিত্র
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা: ১২২টি দুর্ঘটনায় ১৩০ জন নিহত, ২৯৫ জন আহত।
বরিশাল বিভাগে সবচেয়ে কম: ২৩টি দুর্ঘটনায় ২৩ জন নিহত, ৯৫ জন আহত।
দুর্ঘটনায় নিহতদের পেশাগত পরিচয়
জুলাই মাসে নিহতদের মধ্যে রয়েছেন—

১২০ জন চালক
৯০ জন পথচারী
৭০ জন নারী
৫৬ জন শিশু
৫০ জন শিক্ষার্থী
২ জন পুলিশ সদস্য
১ জন মুক্তিযোদ্ধা
৫ জন শিক্ষক
৯ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী

 

দুর্ঘটনার কারণ হিসেবে যা উঠে এসেছে

 

বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনার পেছনে যে কারণগুলোকে দায়ী করেছে, সেগুলোর মধ্যে রয়েছে:

বর্ষায় সড়কের গর্ত সৃষ্টি
অবৈধ ও নিয়ন্ত্রণহীনভাবে ব্যাটারিচালিত যানবাহনের চলাচল
রোড সাইন ও আলোকসজ্জার অভাব
সড়কে ডিভাইডার ও ফুটপাত না থাকা
নির্মাণ ও যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন লঙ্ঘন
উল্টো পথে চলাচল, চাঁদাবাজি, পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন
অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ি
বিরামহীনভাবে চালকের গাড়ি চালানো ও বেপরোয়া গতি
প্রতিরোধে যাত্রী কল্যাণ সমিতির ১৩ দফা সুপারিশ

 

পরিস্থিতি উত্তরণে যাত্রী কল্যাণ সমিতি যেসব সুপারিশ করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য:

জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক মেরামত
জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে আলোকসজ্জার ব্যবস্থা
দক্ষ চালক তৈরিতে প্রশিক্ষণ ও ডিজিটাল ফিটনেস ব্যবস্থার প্রচলন
রোড সাইন, রোড মার্কিং, ফুটপাত ও সার্ভিস লেইনের ব্যবস্থা
চাঁদাবাজি বন্ধ ও চালকদের ন্যায্য বেতন ও কর্মঘণ্টা নিশ্চিতকরণ
ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহন স্ক্যাপ করার উদ্যোগ
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা আমদানি ও নিবন্ধন নিয়ন্ত্রণ
চালকদের ওপর আরোপিত ভ্যাট ও আয়কর বাতিল


বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মতে, বর্ষা মৌসুমে সড়ক ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও নজরদারির ঘাটতি দুর্ঘটনার হার বাড়িয়ে দিচ্ছে। সংগঠনটি সড়ক ব্যবস্থাপনায় একটি টেকসই ও আধুনিক রোড সেফটি সংস্কৃতি গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

২৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন