সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৭:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আমদানি করা একটি কনটেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত হয়েছে।

কনটেইনারটিতে স্ক্র্যাপ বা পুরোনো লোহার টুকরো থাকলেও, তেজস্ক্রিয়তা শনাক্তকারী যন্ত্রে থোরিয়াম-২৩২, রেডিয়াম-২২৬ ও ইরিডিয়াম-১৯২ শনাক্ত হয়। বিষয়টি জানার পর কনটেইনারটির খালাস স্থগিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান।

তিনি জানান, ঢাকার ডেমরার আল আকসা স্টিল মিলস লিমিটেড ব্রাজিল থেকে মোট ১৩৫ টন স্ক্র্যাপ নিয়ে আসে পাঁচটি কনটেইনারে। তার মধ্যে একটি কনটেইনারে তেজস্ক্রিয়তা ধরা পড়ে। ৩ আগস্ট 'এমভি মাউন্ট ক্যামেরন' নামের জাহাজ থেকে কনটেইনারটি বন্দরের জিসিবি টার্মিনালের ৯ নম্বর জেটিতে নামানো হয়।

পরবর্তীতে গত বুধবার বন্দরের ৪ নম্বর গেট দিয়ে খালাসের সময় ‘মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকশন সিস্টেম’ কনটেইনারটিতে তেজস্ক্রিয়তার সংকেত শনাক্ত করে।

আন্তর্জাতিক রুট ধরে এসেছে কনটেইনারটি
কাস্টমস সূত্র জানায়, কনটেইনারটি ব্রাজিলের মানাউস বন্দর থেকে গত ৩০ মার্চ যাত্রা শুরু করে। এরপর এটি পানামা, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা হয়ে শেষ পর্যন্ত ৩ আগস্ট চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

পরমাণু শক্তি কমিশনকে জানানো হচ্ছে
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার বলেন, “সতর্ক সংকেত পাওয়ার পর কনটেইনারটির খালাস বন্ধ রেখে বিষয়টি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে জানিয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কমিশনের বিজ্ঞানীরা এসে তেজস্ক্রিয়তার প্রকৃত মাত্রা যাচাই করবেন।”

প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, কনটেইনারটিতে প্রায় ১ মাইক্রোসিভার্টস মাত্রার তেজস্ক্রিয়তা রয়েছে। যদিও এটি খুব বেশি নয়, তারপরও ঝুঁকি এড়াতে কনটেইনারটি আলাদা করে রাখা হয়েছে।

তেজস্ক্রিয়তা ব্যবহারে সতর্কতা জরুরি
বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা, শিল্প বা গবেষণায় তেজস্ক্রিয় উপাদান ব্যবহার হলেও তা বায়ুরোধী বিশেষ পাত্রে আবদ্ধ থাকে। ব্যবহারের পর এসব উপাদান তেজস্ক্রিয় বর্জ্য হিসেবে নিরাপদভাবে সংরক্ষণ করতে হয়। ব্যবস্থাপনার ঘাটতি বা অসাবধানতা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য বিপদজনক হতে পারে।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন