সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশমাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
খেলা

ফিফা র‍্যাংকিংয়ে রেকর্ড উন্নতি, ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ ৮:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারী ফুটবলে দারুণ এক মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। ফিফার সর্বশেষ প্রকাশিত নারী দলগুলোর র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

আজ বৃহস্পতিবার প্রকাশিত হালনাগাদ র‍্যাংকিং অনুযায়ী, এখন বাংলাদেশের অবস্থান ১০৪তম।

গত ১২ জুন প্রকাশিত আগের র‍্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েরা ছিল ১২৮তম অবস্থানে। মাত্র এক মাসের ব্যবধানে ২৪ ধাপ এগিয়ে এবার তারা উঠে এসেছে ১০৪ নম্বরে, যা এই র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি। এবারের হালনাগাদে বাংলাদেশের চেয়ে বেশি উন্নতি আর কোনো দেশের হয়নি।

তবে এত বড় সাফল্যের পরেও একটি আক্ষেপ থেকেই গেছে। ভক্তদের আশা ছিল, বাংলাদেশ নারী দল র‍্যাংকিংয়ের সেরা ১০০-তে জায়গা করে নেবে। খুব কাছাকাছি পৌঁছালেও সেই স্বপ্ন পূরণ হয়নি।

এছাড়া একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে অন্তত কাউকে র‍্যাংকিংয়ে পেছনে ফেলার সম্ভাবনা। কিন্তু সেটিও সম্ভব হয়নি। আগের মতোই এখনো এশিয়ান কাপের ১২ দলের মধ্যে সবচেয়ে নিচে রয়েছে বাংলাদেশ।

এদিকে শীর্ষ স্থানেও পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে স্পেন নারী দল। আগের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র নেমে গেছে দুই নম্বরে। তিন ধাপ এগিয়ে সুইডেন উঠে এসেছে তৃতীয় স্থানে। ইউরো জয়ী ইংল্যান্ড চতুর্থ এবং দুই ধাপ পিছিয়ে জার্মানি নেমে গেছে পঞ্চম স্থানে।

আর ব্রাজিল নারী দল তিন ধাপ পিছিয়ে শীর্ষ পাঁচ থেকে ছিটকে পড়ে এখন রয়েছে সপ্তম অবস্থানে।

৪৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন