সর্বশেষ

আইন-আদালত

সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৭:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

একইসঙ্গে শুরু হয়েছে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আসামিদের দায়মুক্তির আবেদন খারিজ করে দিয়ে ট্রাইব্যুনাল সরাসরি বিচার শুরুর নির্দেশ দেয়।

এদিন, মামলার গ্রেপ্তারকৃত ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।

২০২৪ সালের ১৬ জুলাই, কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুরের পার্ক মোড় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর জুলাই মাসজুড়ে দেশজুড়ে ব্যাপক ছাত্র গণআন্দোলন গড়ে ওঠে, যা 'জুলাই গণঅভ্যুত্থান' নামে পরিচিতি পায়।

ঘটনার তদন্ত শেষে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের হলে, গত ৩০ জুলাই এই মামলায় অভিযোগ গঠনের জন্য ৬ আগস্ট দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

৩৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন