সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

কেরানির চাকরি, কিন্তু ২৪টি বাড়ি ছাড়াও ৩০ কোটির সম্পত্তির মালিক! 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাত্র ১৫ হাজার টাকা মাসিক বেতনে চাকরি করেও ৩০ কোটিরও বেশি সম্পত্তির মালিক এক প্রাক্তন কেরানি—এমন বিস্ময়কর তথ্য সামনে এসেছে কর্ণাটক লোকায়ুক্তের সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযানে।

অভিযুক্তের নাম কালাকাপ্পা নাইদাগুন্ডি। তিনি কর্ণাটক রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড (KRIDL)-এ কেরানির পদে কর্মরত ছিলেন।

লোকায়ুক্তের কর্মকর্তারা সম্প্রতি নাইদাগুন্ডির বাড়িতে হানা দিয়ে আবিষ্কার করেন তার নামে থাকা ২৪টি আবাসিক ভবনের দলিল, ৪০ একর কৃষিজমি, চারটি প্লট, প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার (৩৫০ গ্রাম), দেড় কেজিরও বেশি রুপা, দুটি গাড়ি ও দুটি মোটরসাইকেল। এসব সম্পত্তির মালিকানা নাইদাগুন্ডি ছাড়াও তার স্ত্রী ও শ্যালকের নামে রয়েছে।

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে—নাইদাগুন্ডি ও KRIDL-এর প্রাক্তন এক প্রকৌশলী জেডএম চিনচোলকার মিলে অন্তত ৯৬টি অবকাঠামোগত প্রকল্পের নামে জাল বিল তৈরি করে প্রায় ৭২ কোটি টাকা আত্মসাৎ করেছেন। নথিপত্র বিশ্লেষণে এই তথ্য মিলেছে।

এই অভিযানটি কর্ণাটক রাজ্যজুড়ে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ, যার অধীনে ইতোমধ্যেই তদন্তের আওতায় এসেছেন আরও কয়েকজন সরকারি কর্মকর্তা। তাদের মধ্যে আছেন বেঙ্গালুরুর উদ্যানবিদ্যা বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, জাতীয় সড়ক বিভাগের এক নির্বাহী প্রকৌশলী, চিত্রদুর্গ জেলার হিরিয়ুরের স্বাস্থ্য কর্মকর্তা ও বিবিএমপির এক কর নির্ধারক।

এই তল্লাশি ও তদন্ত অভিযানে নেতৃত্ব দেন সিপিআই পরশুরাম কাভাতাগি, ডিএসপি পুষ্পলতা ও অফিসার পিএস পাটিল। তদন্ত এখনও চলমান, এবং নাইদাগুন্ডির বিপুল সম্পদের উৎস ও সরকারি অর্থ আত্মসাতের পদ্ধতি বিস্তারিতভাবে খতিয়ে দেখছেন কর্মকর্তারা।

৪৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন