সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশএকাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

রায়েরবাজার গণকবর থেকে ১১৪টি মরদেহ উত্তোলন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৭:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই আন্দোলনের সময় রায়েরবাজারের বদ্ধভূমিতে গোপনে সমাহিত ১১৪টি মরদেহ উত্তোলনের পরিকল্পনা নিয়েছে সরকার।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শহীদদের পরিবার ইচ্ছা করলে মরদেহ তাদের পছন্দমতো জায়গায় দাফন করতে পারবেন।

শনিবার (২ আগস্ট) সকালে রায়েরবাজারের গণকবর পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। এর আগে তিনি মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন।

জুলাই আন্দোলনের শহীদদের গণকবর জিয়ারত শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মরদেহ শনাক্তের জন্য কবর খোঁড়ার ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “রায়েরবাজারের বুদ্ধিজীবী কবরস্থানে থাকা ১১৪টি মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। পরিবারের চাহিদা অনুযায়ী মরদেহ তুলে নিয়ে পোস্টমর্টেম করা হবে এবং তাদের ইচ্ছামত কবর দেওয়ার সুযোগ থাকবে।”

সাথে সাথেই গণকবর নির্মাণে জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। “যারা গণকবর তৈরিতে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,” উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অন্যদিকে মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে আওয়ামী লীগের গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো গুপ্ত বৈঠক আইনশৃঙ্খলায় ব্যাঘাত ঘটাতে পারবে না। নাশকতার সব ধরনের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। যারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ষড়যন্ত্রে জড়িত তাদের কেউ ছাড় পাবেন না।”

তিনি আরও বলেন, “দেশের অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো পরিকল্পনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে।”

২৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন