সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজয়পুরহাটের কালাইয়ের সাবেক মেয়র বেলাল গ্রেফতার
রাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
নির্বাচনী নিরাপত্তা জোরদারে মোংলায় যৌথ বাহিনীর পায়ে হাঁটা মহড়া
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

রাজ্জাকসহ ৬ জন মোট ৫ কোটি টাকার ১১টি চেক নিয়েছিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ৫:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের ভাড়া বাসা থেকে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি জানায়, গুলশানে সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার রাজ্জাকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে আসে। এরপর রাজধানীর নাখালপাড়ার একটি ভাড়া বাসা থেকে চেকগুলো উদ্ধার করা হয়।

চেকগুলো কোন প্রতিষ্ঠানের— সে বিষয়ে ডিএমপি কিছু না জানালেও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর-৬ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান 'ট্রেড জোন' থেকে এই চেক নেওয়া হয়েছে।

ট্রেড জোনের ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, রাজ্জাকসহ ছয়জন মিলে তাঁদের কাছ থেকে মোট ৫ কোটি টাকার ১১টি চেক নিয়েছিল। তবে কোনো চেকের বিপরীতে টাকা উত্তোলন করা যায়নি, কারণ ব্যাংক হিসাবে অর্থ ছিল না। সাইফুল অভিযোগ করেন, টাকা না পেয়ে রাজ্জাকরা প্রতিষ্ঠানটির মালিককে হুমকি দিচ্ছিল।

তিনি আরও জানান, জমি বিক্রির খবরে এক মধ্যস্থতাকারীর মাধ্যমে রাজ্জাকরা বিষয়টি জানতে পেরে গত ২৬ জুন সন্ধ্যায় ট্রেড জোনের গ্রিন রোডের কার্যালয়ে গিয়ে জোরপূর্বক ১১টি চেকে ৫ কোটি টাকা লিখিয়ে নেয় এবং জোর করে সই করিয়ে নেয়।

রাজ্জাকদের দাবি ছিল, অফিসের নিচে শতাধিক লোক অপেক্ষায় রয়েছে। তারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সামনে রেখে প্রতিষ্ঠানের মালিকের ছবি তোলে এবং হুমকি দেয়— এমনটিও উল্লেখ করেন সাইফুল।

গুলশানের ঘটনায় রাজ্জাকসহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। তারা হলেন— ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং একজন অপ্রাপ্তবয়স্ক। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক চারজন বর্তমানে রিমান্ডে রয়েছেন।

গ্রেপ্তারকৃত সবাই কোনো না কোনো সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা গণতান্ত্রিক ছাত্রসংসদের সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠন থেকে তাদের বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় ছাড়া সব কমিটি স্থগিত করা হয়েছে বলে জানায় সংগঠনটি।

ডিবি জানিয়েছে, উদ্ধার হওয়া চেকগুলোর মধ্যে দুটি ১ কোটি করে, একটি ১৫ লাখ ও আরেকটি ১০ লাখ টাকার। এসব চেকে সই ও প্রতিষ্ঠানের সিল থাকলেও গ্রহীতা ও তারিখের ঘর ফাঁকা ছিল।

এদিকে, রাজ্জাকের বাড়িতে গিয়ে দেখা গেছে, তার পরিবার হঠাৎ করেই ছাদ ঢালাইসহ নির্মাণ কাজ শুরু করেছে। পুলিশ বলছে, রাজ্জাকসহ চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় ভয় দেখিয়ে চাঁদাবাজি করত।

এই ঘটনায় কলাবাগান থানায় নতুন একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

৩৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন