সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

নওগাঁয় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা অনুষ্ঠিত

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর রাণীনগর উপজেলায় মঙ্গলবার (২৯ জুলাই) জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

রাণীনগর ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নওগাঁ ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে হৃদরোগ, ডায়াবেটিস, গাইনী, অর্থোপেডিক্স, শিশু রোগ এবং সার্জারীসহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. মীর সুফিয়ান (হৃদরোগ), ডা. সঞ্জয় কুমার শর্মল (অর্থোপেডিক্স), ডা. মোকাদ্দেস রব্বানী (শিশু রোগ), ডা. আবু জার গাফফার (মেডিসিন ও ডায়াবেটিস), ডা. আনসার আলী (সার্জারী) এবং ডা. নাজমাতুন জিকরিয়া বনি (গাইনী)।

গাইনী সমস্যায় আক্রান্ত শম্পা আকতার বলেন, “টাকা ছাড়াই এত ভালো সেবা পাওয়ার কথা ভাবতে পারিনি। বাড়ির পাশেই বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় আমি কৃতজ্ঞ।”

ডায়াবেটিস রোগী সাইফুদ্দীন মন্ডল বলেন, “বেশ কয়েক বছর ধরে ডায়াবেটিস নিয়ে সমস্যায় আছি। এ ধরণের আয়োজন বেশি হওয়ায় আমরা উপকৃত হবো।”


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বি জানান, “জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে চিকিৎসা না পাওয়ায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চেষ্টা করছি চিকিৎসা সেবা সহজলভ্য করার জন্য।”

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি জনগণ উপকৃত হবে।”

ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখারুল আলম এবং অন্যান্য বিশিষ্টজনরা।

অনুষ্ঠানের শেষ দিকে কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

৩৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন