সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ অনুষ্ঠিত

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মরণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘জুলাই স্মরণ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’।

মঙ্গলবার (২৯ জুলাই) বান্দরবান জেলা স্টেডিয়ামে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ, পিএসসি, এমবিএ, পিএইচডি। এসময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক।


টুর্নামেন্টে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ—ইংরেজি, গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস), যৌথভাবে বিবিএ ও হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট (এইচটিএম), এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।


প্রথম সেমিফাইনালে বিবিএ-এইচটিএম দল জিডিএস বিভাগকে পরাজিত করে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমিফাইনালে সিএসই বিভাগ ইংরেজি বিভাগকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। চূড়ান্ত ম্যাচে বিবিএ-এইচটিএম দল সিএসই বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের সাঈদ হাসান রাতুল (বিবিএ)।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য মোহাম্মদ ইসলাম ও এম আবদুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জিডিএস বিভাগের শিক্ষক মুহাম্মদ ওয়াহিদুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার টি. এ. এম. ওমর ফারুক রুবেল, জনসংযোগ ও ছাত্রকল্যাণ কর্মকর্তা নোবেল বড়ুয়া এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ—হাসান, উম্মে শিয়ামী শাহাতাজ, চিং চি প্রু সুকি, উদয়ব কুন্ডু প্রণমী বড়ুয়াসহ আরও অনেকে।


দিনব্যাপী আয়োজনে শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। খেলোয়াড়দের প্রতি উচ্ছ্বাস আর উৎসাহে মুখর ছিল পুরো স্টেডিয়াম চত্বর।

৫৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন